কেন্দ্রের তরফে বুধবার ঘোষণা করা হয় যে, ২০২৬-২৭ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ও বিভিন্ন স্বল্পসঞ্চয় স্কিমের সুদের হার অপরিবর্তিত রাখা হচ্ছে। পাশাপাশি, এই সুদের হারটি ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
অর্থমন্ত্রকের অর্থনীতি বিষয়ক বিভাগ ৩০ সেপ্টেম্বর একটি প্রশাসনিক নোটের মাধ্যমে এই সিদ্ধান্তটি জানিয়েছে।
ওই প্রশাসনিক নোট অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে (১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত) বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের ক্ষেত্রে সুদের হার অপরিবর্তিত থাকবে। অর্থাৎ, দ্বিতীয় ত্রৈমাসিকের (১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত) জন্য ঘোষিত হারই বহাল থাকবে।
ওই নোটে আরও বলা হয় যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্তটিকে অনুমোদন দেওয়া হয়েছে।যদিও, ৩০ সেপ্টেম্বরের ওই প্রশাসনিক নোটে প্রতিটি প্রকল্পের জন্য আলাদা আলাদা সুদের হারের উল্লেখ নেই।
অর্থমন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগের বাজেট শাখা এই নির্দেশটি জারি করেছে এবং এটি ডাক বিভাগ, আর্থিক সেবা বিভাগ, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ও ন্যাশনাল সেভিংস ইনস্টিটিউট-সহ বিভিন্ন সরকারি বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে।
Small Savings Rate
ক্ষুদ্র সঞ্চয়ে সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্র
×
Comments :0