মহারাষ্ট্রের কোঙ্কনে জলে ডুবে মৃত্যু হয়েছে ৮ ছাত্রছাত্রীর। একটি বেসরকারি কোচিং সেন্টার থেকে ছাত্রছাত্রীরা ঘুরতে গিয়েছিলেন রায়গড় জেলার দিবেগড় সমুদ্রসৈকতে।
পুনের আলান্দি এলাকার এই কোচিং সেন্টার থেকে মোট ৪৮ ছাত্রছাত্রী। সকলেই একাদশ এবং দ্বাদশের ছাত্র।
ছাত্রছাত্রীরা দিবেগড় সমুদ্রসৈকতের কাছে দিঘি সাগারিতে সমুদ্রে নামেন তাঁরা। জলের স্রোত ছিল বেশি। প্রশাসনের অনুমান, জলের গভীরতাও বুঝতে পারেনি এই ছাত্ররা। চোরাস্রোতে দ্রুত টেনে নেয় ছাত্রদের।
বন্ধুদের চিৎকারে মৎস্যজীবীরা ঝাঁপিয়ে পড়েন সমুদ্রে। ওয়াটার স্পোর্টস চলে এই তটে। সংশ্লিষ্টরাও নেমে পড়েন উদ্ধারে। প্রশাসন নিযুক্ত উদ্ধারকারীরাও আসেন। প্রশাসন পরে জানায় যে তলিয়ে যাওয়া ৮ ছাত্রের দেহ উদ্ধার করা গিয়েছে। কিন্তু কাউকেই বাঁচানো যায়নি।
8 Students Drown in Maharashtra Beach
কোঙ্কনের সমুদ্রে তলিয়ে মৃত্যু ৮ ছাত্রের
×
Comments :0