Left Front Rally

ভোটাধিকার এবং সংবিধান রক্ষার দাবিতে আগামীকাল মিছিল বামপন্থী দলসমূহের

রাজ্য কলকাতা

২ থেকে ৮ অক্টোবর দেশ জুড়ে প্রতিটা জেলায় ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’র ডাক দিয়েছে বিরোধী ঐক্য ইন্ডিয়া মঞ্চ। সেই কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার রানী রাসমণি রোডে জমায়েতের ডাক দিয়েছে রাজ্য বামফ্রন্ট সহ অন্যান্য বামপন্থী দলগুলো। নেতাজী মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মিছিল করে যাওয়া হবে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত। সেখানে শ্রদ্ধা জানানো হবে।
সম্প্রতি এসআইআর এবং কমিশনের ভূমিকা নিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা দেশ। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীরা পথে নামেন। গতকাল দিল্লিতে বৈঠকে বসে বিরোধী ঐক্য মঞ্চ ইন্ডিয়া। সেই বৈঠক থেকেই ঠিক হয় প্রতিটা জেলায় জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মিছিল এবং সমাবেশ করা হবে।
উল্লেখ্য এরাজ্যে এসআইআরের নাম করে ৯১ লক্ষ নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। যার মধ্যে অনেক নাম মৃত। তৃণমূল এই নাম গুলো তালিকায় রেখে দিয়েছিল ভোটলুঠ করার জন্য। কিন্তু অন্যদিকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে প্রায় ৩৬ লক্ষ নাম বাদ দেওয়া হয় এসআইআরের সময়। ট্রাইবুন্যালের মাধ্যমে সেই নাম গুলো ভোটার তালিকায় ফেরানোর কথা বলে সুপ্রিম কোর্ট। কিন্তু এখনও পর্যন্ত বহু নাম রয়েছে বিচারাধীন। অনেকের নাম এখনও ভোটার তালিকায় নেই। এই বিষয় নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন বামপন্থীরা। জেলায় জেলায় ডিএম অফিস অভিযান যেমন হয়েছে। তেমন ২৫ সেপ্টেম্বর জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকায় নাম ফেরানোর দাবিতে আন্দোলন করেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। স্মারকলিপিও দেওয়া হয় সিইও দপ্তরে।
এই পরিস্থিতিতে শুক্রবারের সমাবেশকে কেন্দ্র করে রাজ্যের বামপন্থী দল গুলোর পক্ষ থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় অনৈতিক ভাবে যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের নাম ভোটার তালিকায় ফেরানো, কমিশনের স্বাধীন এবং গণতান্ত্রিক পদ্ধতি পুনরুদ্ধার করার।

Comments :0

Login to leave a comment