রামপুরহাটের প্রাক্তন বিধায়ক তথা বর্ষীয়ান তৃণমূল নেতা আশিস ব্যানার্জির মৃত্যুকে ঘিরে রামপুরহাটে চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁর দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বলে খবর ছড়িয়েছে।
ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ঠিক কী ঘটেছে, কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটল এবং এর নেপথ্যে কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
তবে এই মুহূর্তে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এবং আশিস ব্যানার্জির শারীরিক অবস্থার বিষয়ে প্রশাসনের তরফে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার সকালে রামপুরহাট শহরে নিজের বাড়ি লাগোয়া কার্যালয় থেকে প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জির ঝুলন্ত দেহ উদ্ধারের খবর। স্থানীয়রা প্রথমে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান বলে জানা গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে।
Ashis Banerjee
প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস ব্যানার্জির অস্বাভাবিক মৃত্যু , চাঞ্চল্য রামপুরহাটে
×
Comments :0