India Summons Iran Envoy

হরমুজ প্রণালীতে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব বিদেশ মন্ত্রকের

জাতীয়

ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার 'সানমার হেরাল্ড'-এর কাছাকাছি গুলি চালানোর ঘটনার পর, ভারতের বিদেশমন্ত্রক ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ডঃ মহম্মদ ফাতালিকে তলব করে আনুষ্ঠানিকভাবে অসন্তোস জানিয়েছে। জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ ইরানের রাষ্ট্রদূতকে বিদেশ মন্ত্রকে তলব করা হয়েছিল। বিদেশ মন্ত্রকের অভিযোগ ভারতীয় পতাকাবাহী জাহাজের কাছাকাছি এলাকায় গুলি চালিয়েছে ইরানের নৌবাহিনী। যদিও এই বিষয়ে  বিদেশ মন্ত্রক কোনো বিবৃতি জারি করা হয়নি। সূত্রের খবর এই ঘটনায় রাষ্ট্রদূতের কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
সংবাদ মাধ্যমের সূত্রে খবর শনিবার ওমানের উত্তরে ইরানের নৌবাহিনী একটি বড় ভারতীয় অপরিশোধিত তেল ট্যাঙ্কারের কাছাকাছি গুলি চালিয়েছে। ট্যাঙ্কারটি প্রায় ২০ লক্ষ ব্যারেল ইরাকের তেল বহন করছিল। হরমুজ প্রণালী থেকে দুটি ভারতীয় জাহাজ 'জাগ অর্ণব' এবং 'সানমার হেরাল্ড' নামের দুটি জাহাজকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে, এই খবর প্রকাশের কিছুক্ষণ পরেই এই ঘটনাটি ঘটে। 
সূত্রের খবর ভারতীয় নৌবাহিনী এই ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করছে। কারণ হরমুজ প্রণালীতে ভারতীয় কোনো জাহাজ নেই। ওমান উপসাগরে দুটি ভারতীয় ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট এবং একটি ট্যাঙ্কার রয়েছে। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টাকারী কয়েকটি জাহাজের ওপর ইরানি গানবোট গুলি চালিয়েছে।
সংবাদ সংস্থা জানিয়েছে, কয়েকটি বাণিজ্যিক জাহাজ ইরানি নৌবাহিনীর কাছ থেকে রেডিও বার্তা পেয়েছে, যেখানে বলা হয়েছে প্রণালীটি পুনরায় বন্ধ করে দেওয়া হয়েছে এবং কোনো জাহাজকে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।
জাহাজ-ট্র্যাকিং ডেটা থেকে দেখা গেছে, এদিন সকালে কাতারের রাস লাফান থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী পাঁচটি জাহাজ প্রণালীটির দিকে যাচ্ছিল। শুক্রবার ইরান বাণিজ্যিক নৌচলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা ঘোষণা করার পর বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করে।

Comments :0

Login to leave a comment