এবারের শারৎসব উৎসবের মরশুমেই রাজ্যের বিভিন্ন জায়গায় সিপিআই(এম)’র বুক স্টলে হামলা চালিয়েছে বিজেপি আশ্রতি দুষ্কৃতীরা। বিজেপি ও আরএসএসের কর্মীদের হামলার মুখে পড়তে হয়েছে বুক স্টলকে, কোথাও আবার স্টল সরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে পুলিশ। প্রতিদিন প্রশাসন চাপ দিয়েছে। চাপের কাছে নতি স্বীকার না করে কোথাও কোথাও স্টল চলেছে মুক্ত আকাশের নিচে। আক্রমণের বিরুদ্ধে বই কিনেই প্রতিরোধ গড়েছেন মানুষ। বারাসত নবপল্লির ভদ্রবাড়ি মোড়ে বুক স্টলে লাঠি বাঁশ নিয়ে আক্রমণ করে ওই দুষ্কৃতীরা। প্রতিরোধ করেন সিপিআই(এম) কর্মীরা। আহত হন মহিলারাও। বিজেপির হিন্দু জাগরণ মঞ্চে একদল উচ্ছৃঙ্খলকারী শারদ উৎসবে ষষ্ঠী-সপ্তমীর দিনে বারাসত, দমদম, নাগেরবাজার ও রাজারহাট ,রাজারহাট- নিউটাউন, দত্তপুকুর, বসিরহাটের বিভিন্ন বুকস্টল ভাঙচুর করে। বারাসতের বুকস্টলে থাকা কর্মীদের রক্তাক্ত করে। কিন্তু সেই বাধার মধ্যেও বই বিক্রির পরিসংখ্যান দেখিয়েছে, রাজনৈতিক মতাদর্শের বইয়ের প্রতি মানুষের আগ্রহ এখনও অটুট। নবমীর গভীর রাত পর্যন্ত বিভিন্ন মার্ক্সীয় সাহিত্য বিক্রয় কেন্দ্র খোলা আকাশের নিচে টেবিল পেতে অসংখ্য বই প্রেমী মানুষের উপস্থিতিতে গত বছরের থেকেও বেশি বই বিক্রি হয়েছে। ২০২৬ সালে উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে মোট ২০২টি মার্কসীয় বিক্রয় কেন্দ্র খোলা হয়েছিল। এর মধ্যে নির্বিঘ্নে চলে ৯২টি। বাকিটা খোলা আকাশের নিচে টেবিল চেয়ার পেতে। এ বছর মোট বিক্রির পরিমান ২৭ লক্ষ ২৩ হাজার ৪৫৯ টাকা। গত ২০২৫ সালে বুক স্টলের সংখ্যা ছিল ২০৮টি। বই বিক্রির পরিমান ছিল ১৮ লক্ষ ৭০ হাজার ৫২০ টাকা।
CPI(M) Book Stall
উত্তর ২৪ পরগনায় বই বিক্রি বাড়লো প্রায় ১০ লক্ষ টাকার
বারাসতে হামলার পরেও সিপিআই(এম) কর্মীরা চালিয়েছেন বুক স্টল।
×
Comments :0