SIR Protest Howrah

এসআইআর বিরোধী বিক্ষোভ হাওড়া জুড়ে

জেলা

উলুবেড়িয়া এস ডি ও অফিসের সামনে উপস্থিত মানুষের একাংশ।

এসআইআর প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে থাকা এবং বাতিল হওয়া বৈধ ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে। শুক্রবার সংযুক্ত কিসান মোর্চা ও ‘পিপলস্ এগেনস্ট এসআইআর'-র উদ্যোগে হাওড়া জেলার শ্যামপুর ১নং এবং ২নং ব্লকের উদ্যোগে শ্যামপুর বাজার, জগৎবল্লভপুর ব্লকের সিদ্ধেশ্বর বাজার, উলুবেড়িয়া ২নং ব্লকের করাতবেড়িয়ায় মিছিল ও পথসভা সংগঠিত হয় এবং  উলুবেড়িয়া এসডিও অফিসের সামনে জমায়েত করে সভা সংগঠিত করা হয়। পথসভা ও মিছিল থেকে দাবি করা হয়, জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাই। এসআইআর বাতিল করো।

Comments :0

Login to leave a comment