কলকাতা হাইকোর্ট বুধবার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের জামিন মঞ্জুর করেছে। অবৈধভাবে আবাসন দখলের জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়, ঠিক তার এক মাসের মধ্যেই জামিন পেলেন তিনি।
তিনি তদন্তে সহায়তা করবেন এবং সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করবেন না- এই দুই শর্তসাপেক্ষে বিচারপতি অজয় কুমার মুখার্জি তার জামিন মঞ্জুর করেন।
কলকাতার পূর্বাঞ্চলে, সল্টলেকে একটি আবাসন দখল করার অভিযোগে জয়প্রকাশ মজুমদারকে ৩ জুন গ্রেপ্তার করা হয়। বছরের পর বছর ধরে ওই আবাসনে থেকে বাড়ির মালিক যখন জায়গাটি খালি করতে বা ভাড়া পরিশোধ করতে বলতেন, তখন তাঁকে হুমকি দেওয়া হতো বলেই অভিযোগপত্রে জানানো হয়।
বাড়ির মালিক অভিযোগ করেন যে ২০১৪ সালে জয়প্রকাশ মজুমদার বাড়িটি ভাড়া নেনে কিন্তু বারংবার বাড়িটি খালি করে দিতে বলা হলেও তিনি সেখান থেকে উঠছিলেন না। সেইসঙ্গে, ভাড়া চাইতে গেলে তিনি সম্পত্তির দখল নেওয়ার ভয় দেখাতেন বলেও অভিযোগ করা হয়।
Jay prakash Majumbar bail
গ্রেপ্তারির এক মাসের মধ্যেই জামিন পেলেন জয়প্রকাশ
×
Comments :0