WEATHER

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সপ্তাহজুড়ে দুই বঙ্গেই জারি সতর্কতা

রাজ্য কলকাতা

রবিবার রাতভর একটানা বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ শহরতলি। সোমবার সকালে একটানা বৃষ্টি থামলেও সাধারণত আকাশ মেঘলা, আবার দু এক পশলা বৃষ্টি হতেও দেখা গিয়েছি কোথাও কোথাও। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরেই এই বৃষ্টি, এমনটাই জানাচ্ছে হওয়া অফিস।   
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ ঝাড়খন্ড সহ উত্তর ওডিশা সংলগ্ন অঞ্চলে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে। বর্তমানে নিম্নচাপটি  ওড়িশার বালেশ্বর থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্ব, পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। এটি ক্রমশ আরও পশ্চিম-উত্তর পশ্চিম ধীরে ধীরে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। 
তার জেরেই, সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৭-১১ সেমি ভারী বৃষ্টিপাত সহ ঝোড়ো হাওয়া বইবে। পাশাপাশি, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের ফলে উত্তরবঙ্গে ও  বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এর ফলে ৭ থেকে ৯ তারিখ অবধি উত্তরবঙ্গের একাধিক জেলায় ৭-২০ সেমি অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সহ এক বা দুটি স্থানে অত্যন্ত ভারী অর্থাৎ ২০ সেমির বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাটের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া,  দুই বর্ধমানে, ঝাড়গ্রাম সহ দুই মেদিনীপুরে বজ্রপাত সহ ৩০ -৫০ কিমি\ ঘন্টা বেয়ে ঝোড়ো হওয়া বইতে পারে। এই জন্য ওই জেলাগুলিতে আবহাওয়া দপ্তরের তরফে হলুদ সতর্কতা জারী হয়েছে।  গোটা সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে প্রায় একই পরিস্থিতি জারি থাকবে বলেই জানাচ্ছে হওয়া অফিস। অপরদিকে, উত্তরবঙ্গে সোমবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও মঙ্গলবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর জেরেই মঙ্গলবার দার্জিলিঙ, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার সহ আলিপুরদুয়ারে কমলা সতর্কতা ও বুধবার লাল সতর্কতা জারি করা হয়েছে। 
পাশাপাশি, সোমবার ও মঙ্গলবার পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল এবং তৎসংলগ্ন সমুদ্র এলাকায় ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে (মাঝে মাঝে দমকা হাওয়াসহ ৫৫ কিলোমিটার পর্যন্ত) ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলত, এই দু-দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। সেইসঙ্গে, বন্দরগুলিতেও সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।  

Comments :0

Login to leave a comment