নেতাজীকে প্রতিদিন অপমান করছেন অনন্ত রায়। মমতা ব্যানার্জি যাঁকে ‘বঙ্গ বিভূষণ‘ দিয়েছিলেন বিজেপি তো তাঁকেই সাংসদ বানিয়েছিল।
বঙ্গ বিভূষণ ফেরানোর সিদ্ধান্ত প্রসঙ্গে বৃহস্পতিবার এই প্রতিক্রিয়া দিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
সেলিম বলেন, ‘‘নাম আসলে অনন্ত রায়। নরেন্দ্র মোদী তাঁকে ‘মহারাজ’ বানিয়েছিলেন। তিনি প্রতিদিন সুভাষ বসুকে অপমান করছে। যাঁকে নিয়ে বিজেপি-তৃণমূলের এত টানাটানি তিনি আসলে বিভাজনের জন্য সক্রিয়। রাজবংশী বনাম অন্য অংশের বিভাজনের চেষ্টা চালিয়েছেন।’’
সেলিম বলেন, ‘‘সুভাষচন্দ্র বসুর গড়া আইএনএ-তে সব ধর্মের মানুষ ছিলেন। হিন্দু, মুসলিম, শিখ। ব্রিটিশরা আজাদ হিন্দ ফৌজের বিচার প্রক্রিয়ায় অভিযুক্ত করেছিল প্রেম কুমার সেহগল, শাহনওয়াজ খান এবং গুরুবক্স সিং ধিলোঁকে। আরএসএস’র চিন্তাধারার সঙ্গে খাপ খায় না সুভাষচন্দ্রের এই দৃষ্টিভঙ্গি। আরএসএস আজ গান্ধীকে অপমান করে নাথুরাম গডসের পুজো করছে। বিজেপি প্রতিষ্ঠার সময় ঘোষিত লক্ষ্য ছিল ‘গান্ধীবাদী সমাজতন্ত্র’ স্থাপনের। এখন সমাজতন্ত্র সংবিধান থেকে বাদ দিতে চাইছে। আর গান্ধীকে তো আগেই বাদ দিয়েছে।’’
সেলিম বলেন, ‘‘এই যে অনন্ত রায়, যাকে মহারাজ বলে প্রচার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সংবাদমাধ্যম সেভাবেই প্রচার করেছে, বিজেপি তাকে ‘মহারাজ‘ বানিয়েছে। শুভেন্দু বলেছেন যে নেতাজীকে অপমান করলে জেল। তা’হলে শুরু হোক শমীক ভট্টাচার্য এবং অনন্ত রায়কে দিয়ে। অনন্ত রায়কে মমতা বঙ্গবিভূষণ দিয়েছিল। আর বিজেপি তাকে সাংসদ করেছিল। শুভেন্দু যখন একদিকে এই ঘোষণা করছেন তখন রামপুরহাটে পৌরসভা সুভাষচন্দ্রের নাম বদলে রাস্তার নাম হচ্ছে শ্যামাপ্রসাদের নামে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আসলে বিজেপি নানা মুখে নানা কথা বলছে।’’
Md Salim on Ananta Roy
মমতা ‘বঙ্গ বিভূষণ’ দিয়েছে, বিজেপি-তো সাংসদ করেছে: বললেন সেলিম
×
Comments :0