Mostafizur Rahaman

বাজেটের উপর আলোচনার সুযোগ আদায় করলেন মোস্তাফিজুর

রাজ্য

বাজেটের উপর আলোচনায় বৃহস্পতিবারের সূচিতে সিপিআই (এম) বিধায়ক মোস্তাফিজুর রহমানের নাম রাখেননি বিরোধী পক্ষের মুখ্য সচেতক বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক আখরুজ্জামান। তাঁকে চাপ দিয়ে এদিন বাজেটের উপর সিপিআই (এম) - এর বক্তব্য প্রতিফলিত করার সুযোগ আদায় করেন মোস্তাফিজুর। বিধানসভার সচিবালয় থেকে প্রকাশিত তালিকায় নাম না থাকলেও মোস্তাফিজুর এদিন আলোচনা করেন। তিনি ৮ মিনিট সময় পেয়েছিলেন। তার মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের আর্থিক সঙ্কট উদ্ধারে স্পেশাল প্যাকেজের জন্য সর্বদলীয় প্রস্তাবের দাবি জানান। বাজেটে সংখ্যালঘু এবং তফসিলি জাতি, আদিবাসী, অন্যান্য অনগ্রসর শ্রেণির উন্নয়নে  আর্থিক বরাদ্দ কমানোর সমালোচনা করে এই ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর দাবি জানান। কেন বিগত তৃণমূল সরকারের মতো আবগারি ক্ষেত্রে আয় বাড়ানোর পথ নেওয়া হয়েছে, সেই প্রশ্ন তুলেছেন মোস্তাফিজুর। পাশাপাশি বাজার থেকে ধার গত আর্থিক বছরের থেকেও বেশি নেওয়া হবে বলে বাজেট নথিতে সরকার পক্ষ জানিয়েছে। এই ক্ষেত্রে রাজ্যের উপর ধারের বোঝা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

Comments :0

Login to leave a comment