NATUNPATA | SHARAD 1433 | MONDA MITHI | KOJAGARI | SOURAV DUTTA | 25 OCTOBER 2026 | 4th YEAR

নতুনপাতা | শারদ ১৪৩৩ | মণ্ডা মিঠাই | কোজাগরী চাঁদ, মাটির উঠনে আলপনা, আকাশে প্যাঁচা | সৌরভ দত্ত | ২৫ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

NATUNPATA  SHARAD 1433  MONDA MITHI  KOJAGARI  SOURAV DUTTA  25 OCTOBER 2026  4th YEAR

নতুনপাতা

শারদ ১৪৩৩

মণ্ডা মিঠাই

কোজাগরী চাঁদ, মাটির উঠনে আলপনা, আকাশে প্যাঁচা : সৌরভ দত্ত

২৫ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ 

দুর্গা পুজোয় চারদিনের আনন্দ,হৈ-চৈ। উৎসবের মেজাজ মুখরিত রাখে শৈশব। বিজয়ার পর মণ্ডপ ফাঁকা। ঝাড়বাতির রোশনাই নেই। চাঁদোয়া নেই। ধুনুচি নাচ নেই। বেলুনের ওড়াউড়ি নেই। ক্যাপ বন্দুকের ফটাস ফটাস শব্দ নেই। তাথৈ এর নাচ নেই।দুঃখ দুঃখ ভাব।

ওদের মনখারাপের ক্যানভাস ঢেকে দিতে আসে কোজাগরী চাঁদ। পূর্ণিমার আলো ছড়িয়ে পড়ে মাটির উঠনে।লক্ষ্মী এসে বসে আলপনা আঁকা জলচৌকিতে।
ওরা প্যাণ্ডেল সাজায়।জাতিভেদ ভরপুর গন্ধ ম ম করে চতুর্দিক।

শিশুমন আবার মেতে ওঠে উৎসব। কোজাগরী চাঁদ এর আলোর উদ্ভাস । প্যাঁচার ডাক। ধান,দুর্বো। পদ্ম ফোটায় ওরা। ধান্য লক্ষ্মীর আরাধনা ... উৎসবের আমেজকে দীর্ঘ করে।চা বাগানের নিরন্ন শিশুদের উপর বর্ষিত হয় কোজাগরী পূর্ণিমা। চাঁদের আলো আগলে রাখে সবাইকে।

Comments :0

Login to leave a comment