Nepal: Konnagar woman saved after visa cancellation

নেপাল: ভিসা বাতিলেই রক্ষা কোন্নগরের মহিলার

রাজ্য

কৈলাস মানস সরোবর যাত্রার কথা ছিল। ভিসা না পাওয়ায় নেপালের ভয়াবহ হড়পা বন্যার হাত থেকে রক্ষা পেলেন কলকাতার এক মহিলা।
ভিসা মঞ্জুর হলে রাজ্যের আরও ৩২ জনের সঙ্গে তাঁরও ওই নেপাল যাওয়ার কথা ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা। 
ভিসা না পাওয়ায় ফলে হুগলির কোন্নগরের বাসিন্দা তাপতী সিংহ(৬১) লাদাখে ঘুরতে গিয়েছিলেন। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার রাতেই লাদাখ ঘুরে কলকাতায় ফিরছেন তিনি। 
নেপালে যাওয়া ৩২ জন পর্যটকের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে। কলকাতার এক ভ্রমণ সংস্থা এই যাত্রার আয়োজন করেছিল। তাদের নেপালের সহযোগী সংস্থাও পর্যটকদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।
যাত্রা শুরুর মাত্র কয়েক দিন আগে তাঁকে জানানো হয়, কোনও কারণ না দেখিয়েই তাঁর ভিসার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। পরে পরিকল্পনা বদলে তিনি লাদাখে ঘুরতে যান। তাপতী বলেন, যে ভিসা প্রত্যাখ্যান একসময় তাঁকে হতাশ করেছিল, এখন সেটিকেই তিনি অন্যভাবে দেখছেন।

 

Comments :0

Login to leave a comment