এক ১১ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সূর্যপুর হাট এলাকায়। রবিবার বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে দেহ উদ্ধার হয়। স্থানীয়দের অভিযোগ বিজেপির সমর্থক দুষ্কৃতীরা পুকুরে ডুবিয়ে নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযুক্ত সন্দেহে মারধরে একজনের মৃত্যু হয়েছে। স্থানীয়ারা কাঠগোড়ায় দাঁড় করিয়েছে পুলিশকেও। তাদের অভিযোগ ধর্ষণ করে খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক ব্যাক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু পুলিশ স্থানীয় সদ্য বিজেপি হওয়া নেতা শান্তনু মন্ডলের নির্দেশে অভিযুক্তকে ছেড়ে দেয়। এই জঘন্য ঘটনায় যুক্ত অভিযুক্ত অভিযুক্তদের পাশাপাশি ওই পুলিশকে নির্দেশ দেওয়া ওই বিজেপি নেতার শাস্তির দাবিতে বিক্ষোভ এখনও অব্যাহত। এই ঘটনার তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় মানুষ। বিক্ষোভকারিদের বক্তব্য অভিযুক্তকে ছেড়ে দেওয়া পুলিশ আধিকারিককে সাশপেন্ড করতে হবে। ঘটনাকে পশ্রয় দেওয়া বিজেপি নেতা শান্তনু মন্ডলকেও ধর্ষণ খুনে অপরাধীদের মতো সমান শাস্তি দিতে হবে। সিপিআই(এম) নেতা লাহেক আলি বিজেপির আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলে বলেন, মুখ্যমন্ত্রী একদিকে বলছেন আইনের শাসন চলবে। বিধানসভায় দাঁড়িয়ে এক কথা বলছেন আর এলাকার বিজেপির কার্যকর্তারা অন্যরকম ভূমিকা নিচ্ছে। এটা আসলে আইনের শাসন নয়। এটা বিজেপির গুন্ডারাজের শাসন। এই শাসন পস্চিমবঙ্গে চলবে না। সূত্রের খবর মঙ্গলবার নির্যাতীতার বাবার সাথে ভবানী ভবনে দেখা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিরকারী।
Baruipur
বিজেপি নেতার নির্দেশে ধৃতকে ছাড়লো পুলিশ, বিক্ষোভ বারুইপুর
×
Comments :0