Rain returns to Bengal due to low pressure; yellow alert issued

নিম্নচাপে ফের বৃষ্টি বঙ্গে, জারি হলুদ সতর্কতা

রাজ্য জেলা

পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্তের প্রভাবে রবিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার নিন্মচাপ সংশ্লিষ্ট ঘূর্ণাবর্ত থেকে ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড় হয়ে পূর্ব উত্তর প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার ফলে ২৩ থেকে ২৪ আগস্ট দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে শনিবার ভারী বৃষ্টি হবে। সোমবার ভারী বৃষ্টি হবে পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায়। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দুই ২৪পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় বৃষ্টি হবে। বুধবার থেকে দক্ষিনবঙ্গে কমবে বৃষ্টি।
দক্ষিনবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিঙ, কালিংপঙ, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় মঙ্গলবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও উত্ততের বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।  
রবিবার ও সোমবার উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল ও তৎসংলগ্ন এলাকায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। তাই মৎস্যজীবীদের এই সময়ে উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলীয় এলাকায় সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করে হয়েছে।

Comments :0

Login to leave a comment