গল্প | পরিচয়হীন আশা
মনীষ দেব
মুক্তধারা | বর্ষ ৪ | ২১ জুন ২০২৬
পিতৃ দিবস
ওর বাবা নেই — বয়স আট-নয় — পরিচয়হীন আশা — কোন আশা নেই জীবনে ওর। ওর জন্য বই নেই, ইস্কুল নেই, মিড ডে মিল নেই, ওর জানা নেই, ওর বাবার নাম — আজ FATHER'S DAY, ওর চোখের জল বৃষ্টিতে ভিজে গেছে, ওর মাথা গোজার রেললাইনের ঝুপড়ি বুলডোজারে গুড়িয়ে দিয়েছে চৌকিদার রাতের অন্ধকারে।
সেই চৌকিদারের ঘটা করে ডিগবাজি খাওয়া আর তার জন্য কাল রাত থেকেই আলোর রোশনাই, সানাইয়ের সুরে মশগুল শহর রাত পোহালেই ডিগবাজি খাবে।
কিন্তু আশা! ওর রাত পুইয়েছে — বাবুদের ডিগবাজি খাওয়া শেষ হয়েছে। বৃষ্টি নেমেছে আশার শীর্ণ শরীর ভিজে যাচ্ছে।
গুড়িয়ে দেওয়া ঝুপড়ির নিরাশ্রয় উলঙ্গ শরীর বয়স আট-নয় হোর্ডিয়ের ডিগবাজির রঙীন বিজ্ঞাপনের থেকেও শীর্ণ শরীর, ক্ষুধার ভারতে —
আশার — মিড ডে মিল নেই!
আশার — ইস্কুল নেই!
আশার — বই নেই!
পরিচয়হীন আশা — রাষ্ট্রের দাগিয়ে দেওয়া — এক অপরিচিতের নাম!
আশা — শুধু হতাশার নাম।
Comments :0