birbhum

এখনও চলছে তল্লাশি, টুলু দেশ ছেড়েছে অনুমান পুলিশের

রাজ্য জেলা

বৃহস্পতিবারও দিনভর চলছে তল্লাশির কাজ। টুলু মণ্ডল এখনও অধরা। ‘নাগাল’ পায়নি পুলিশ। সূত্র মারফত জানা যাচ্ছে দেশ ছেড়েছে টুলু। পুলিশের তরফেও লুক আউট নোটিস জারি করার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে সূত্রের খবর।

এদিন সকাল থেকেই টুলু মন্ডলের সিউড়ির জীবধরপুর গ্রামের বাগান বাড়িতে চলছে তল্লাশি। এছাড়াও মহম্মদ বাজারের বাড়ি ও বিরাট পার্কিং লটেও তল্লাশি চালিয়েছে জেলা পুলিশের বাহিনী। সিউড়ির সুভাষপল্লির বাড়িতেই থাকতেন টুলু। চারতলার বাড়িতে বিলাস বৈভবের সব আয়োজনই রয়েছে। বাড়িতে লিফট থেকে জিম, সবই রয়েছে। ধৃত মিনার মণ্ডলের টাকার উৎস খুঁজতে টুলুর সুভাষপল্লির বাড়িতে জেলা পুলিশ তল্লাশি অভিযানে করছে।

গতকাল থেকে তিরিশ ঘন্টা ধরে তল্লাশী শেষে সাড়ে ২৮ কোটি নগদ ও পনেরো কেজি সোনা উদ্ধার করে। যে সোনা উদ্ধার হয়েছে মনে করা হচ্ছে সে গুলি দুবাই ও সুইজারল্যান্ডের বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের সর্বোৎকৃষ্ট মানের। মিনার মন্ডলকে গ্রেপ্তার করে এদিন তোলা হয়েছিল আদালতে। বিচারক আট দিনের পুলিশী হেপাজতের নির্দেশ দিয়েছেন।

 

Comments :0

Login to leave a comment