‘হাওয়া বের করে‘ বামপন্থীদের মিছিল নাকি বন্ধ করবেন শুভেন্দু অধিকারী। মিছিল থেকে ওঠা দাবিকে মান্যতা দিতে হয়েছে তাঁকে। সেই সঙ্গে দিয়েছেন হুঁশিয়ারি।
বুধবার মিছিল বন্ধের কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার চলতি বিধানসভা অধিবেশনের একেবারে শেষ প্রান্তে বিরোধীদের জবাবী ভাষণে তিনি একথা বলেছেন।
বিরোধীদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও বিভিন্ন প্রকল্পে বরাদ্দের ঘোষণা করছিলেন শুভেন্দু অধিকারী। তখনই স্মার্ট মিটার প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু বলেন, "আরেকটি শুনলে তো বামপন্থীদের হাওয়া বেরিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ভারত সরকার ডোমেস্টিকের ক্ষেত্রে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক করছে না।"
এরপর সিপিআই(এম) বিধায়কের উদ্দেশ্যে শুভেন্দু বলেছেন, "মিছিল বন্ধ, আপনাদের আর এখানে আসতে না পারা এসইউসিআই'র।"
মুখ্যমন্ত্রী বলেছেন, "মিছিল করার সুযোগ দেব না। এই সরকার পুরোপুরিভাবে অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্যা পিপল। আমরা সিদ্ধান্ত নিয়ে জনগণের দিকে তাকিয়ে।"
সরকার বদলের পর রাজ্যজুড়ে রাজ্যজুড়ে অভাবে চলেছে উচ্ছেদ। এই উচ্ছেদের বিরুদ্ধে সিপিআই(এম) সহ বামপন্থীরা রাস্তায় লাগাতার লড়াই করেছে। স্মার্ট মিটার বিরোধী আন্দোলন তৃণমূল সরকারের সময় থেকে লাগাতার চলছে রাজ্যে। বামপন্থীদের আন্দোলনে তৃণমূল সরকারকেও প্রকল্প বন্ধ রাখার ঘোষণা করতে হয়েছিল।
তবে বিধানসভায় বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, আমরা আপনাদের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেই না।
হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, ‘‘যাদবপুর পার্টি একটু সাবধানে থাকুন। উস্কানি দিতে শুরু করেছেন। আমি লক্ষ্য রেখেছি, বেশি বাড়তে দেব না। এটা দুর্বল সরকার নয়, শক্তিশালী সরকার।’
ঘটনা হলো, কেন্দ্রে বিজেপি প্রচারিত ‘ছাপ্পান্ন ইঞ্চির’ সরকারই প্রবল বিপাকে রয়েছে ককরোচ জনতা পার্টির আন্দোলনে। সবল সরকার টলে গিয়েছে জনতার আন্দোলনে।
Suvendu threatens left
স্মার্ট মিটার থেকে পিছিয়ে বামপন্থীদের মিছিল বন্ধের হুমকি শুভেন্দুর
×
Comments :0