রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়ে আবারও গুরুতর প্রশ্ন উঠেছে। শনিবার রাতে ঠাকুরপুকুর থানা এলাকায় এক তরুণী তার বন্ধুর বাড়িতে যৌন নির্যাতনের শিকার হন। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ নির্যাতিতার বন্ধু সহ তিনজনকে গ্রেপ্তার করে। নির্যাতিতার অভিযোগ, তার বন্ধু শুধু তাকে জোর করে যৌনমিলনে বাধ্যই করেনি, বরং সেখানে উপস্থিত অন্য অভিযুক্তরাও তার সাথে পাশবিক ও জঘন্য আচরণ করেছে।
পুলিশ সূত্রে পাওয়া খবরের বিবরণে জানা গেছে, শনিবার গভীর রাতে নির্যাতিতা ঠাকুরপুকুর এলাকায় এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। সেখানে মূল অভিযুক্ত বন্ধু সুযোগ বুঝে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। নির্যাতিতা তার অভিযোগে জানিয়েছেন , তিনি প্রতিবাদ করলে সেখানে থাকা আরেক অভিযুক্ত জোর করে তাকে বিবস্ত্র করে কুরুচিপূর্ণ আচরণ করে। নির্যাতিতার মোবাইল ফোন ছিনিয়ে নেয় তাকে আটকে রাখে। রবিবার নির্যাতিতা সেখান থেকে পালিয়ে ঠাকুরপুকুর থানায় গোটা বিষয়টি জানান। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে নির্যাতিতার বন্ধুসহ তিনজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। জানা গেছে মূল অভিযুক্তের আরও দুই বন্ধু রবিবার রাতে তার বাড়িতে গিয়েছিল। নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং পুলিশ ধৃত তিনজনকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ডে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
Thakurpukur
ঠাকুরপুকুরে যুবতীকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার তিন
×
Comments :0