রাজস্থানের কোটায় ভেঙে পড়ল একটা তিনতলা বাড়ি। ঘটনায় এখনও পর্যন্ত দুই জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৭ জন। ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ জন। শনিবার রাত নটা নাগাদ ঘটনাটি ঘটেছে কোটা শহরের জওহর নগর এলাকায়। সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে ওই বহুতলে একটি রেস্তোরাঁ ছিল যেখানে অনেকে খাচ্ছিলেন। উপরের তলায় কাজ চলছিল। ঠিক তখনই ভবনটি ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়েছেন এবং দুজনের মৃত্যুর হয়েছে।
ভবন ধসের সময় দোকানে কতজন কাজ করছিল এবং কতজন ভিতরে ছিল তা স্পষ্ট নয়, তবে মানুষজনের আটকা পড়ার খবর পাওয়া যাচ্ছে। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপ থেকে লোকজনকে উদ্ধারের চেষ্টা চলছে। এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। রয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলের কর্মীরা। ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।
সংবাদ মাধ্যমের খবরে আরও বলা হয়েছে তালওয়ান্দি এলাকার ওই বহুতলের ভিতরে একটি রেস্তোরাঁ চালু ছিল। ঘটনার সময় কিছু ক্রেতা এবং ১২ থেকে ১৫ জন রেস্তোরাঁর কর্মী উপস্থিত ছিলেন তাঁরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপ সরিয়ে দুজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত নটা নাগাদ তাঁরা কিছু একটা ভেঙে পড়ার শব্দ শুনে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যান। বহুতলের ভেতর থেকে সাহায্যের চিৎকার ভেসে আসছিল। তাঁদের বক্তব্য এই ভবনের পিছনে বেশ কয়েকদিন ধরে কাজ চলছিল। প্রতিদিন ড্রিল মেশিন এবং হাতুড়ি ব্যবহার করা হচ্ছিল।
পুলিশ ও উদ্ধারকারী দল সময়মতো ঘটনাস্থলে পৌঁছেছে। আট থেকে দশ জনকে উদ্ধার করা হয়েছে। আরও অনেক মানুষ আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান চলছে।
প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, সাতজন আহত এবং প্রায় ২০ জন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত ভবনটি ভেঙে পড়ার সঠিক কারণ জানা যায়নি। উদ্ধারকাজ শেষে ঘটনার তদন্ত শুরু হবে।
Building Collapses In Kota
কোটায় তিনতলা বাড়ি ধসে নিহত ২, জখম ৭
×
Comments :0