বিরাটি স্টেশন আগুনে ভস্মীভূত তিনটি দোকান। শনিবার রাত সাড়ে নটা নাগাদ প্রথমে আগুন নজরে আসে এক নম্বর প্ল্যাটফর্মের একটি চায়ের দোকানে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি আরও একটি বই খাতা এবং আসবাবপত্রের দোকানে। স্থানীয় দোকান ব্যাবসায়ীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।তারাই খবর দেন দমকলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। আগুন লাগার প্রায় চল্লিশ মিনিট কেটে গেলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আসে নি। রেলের নিষেধাজ্ঞার কারণে এখন স্টেশনের উপরে আগুন জ্বালান না কোনো ব্যাবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। তবে দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আগুন লেগে ভস্মীভূত হয়ে যাওয়া তিনটি দোকান ব্যাবসায়ী কান্নায় ভেঙে পড়েছেন। তাদের বক্তব্য এই দোকান থেকেই পরিবার চলতো। এখন সব নিশ্ব হয়ে গেছে আগুনের গ্রাসে। এখন কীভাবে চলবে সংসার। কীভাবে হবে ছেলেমেয়েদের পড়াশোনা।
Fire
বিরাটি স্টেশন আগুন, ভস্মীভূত তিনটি দোকান
×
Comments :0