গত ১০ এপ্রিল নিউ টাউনে বিজেপির সংকল্পপত্র প্রকাশের মঞ্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন বাংলায় বিজেপি খমতায় এলে উত্তরাখণ্ড, গুজরাতের মতো পশ্চিবঙ্গেও অভিন্ন দেওয়ানি বিধি চালু করবে। পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন চালু করতে উদ্যোগী হয়েছে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকার। আগামী সপ্তাহে বিধানসভা অধিবেশনে এই সংক্রান্ত বিল পেশ করা হতে পারে বলে নবান্ন সূত্রে খবর। বিলটি পাশ হলে উত্তরাখণ্ড, গুজরাট আসামের পর বিজেপি-শাসিত চতুর্থ রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গ কার্যকর হবে অভিন্ন দেওয়ানি আইন।
উত্তরাখণ্ড, গুজরাট এবং আসামের পর পশ্চিমবঙ্গও অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বাস্তবায়নের পদক্ষেপ নিতে চলছে শুভেন্দু অধিকারী। সূত্রের খবর পশ্চিমবঙ্গ বিধানসভার চলতি অধিবেশন সোমবার শুভেন্দু আধিকারিকের সরকার ইউসিসি সংক্রান্ত একটি বিল পেশ করতে পারে। এই বিলটি বিধানসভায় পেশ করা হলে, পশ্চিমবঙ্গ ইউসিসি নিয়ে উদ্যোগী রাজ্যগুলির তালিকায় যোগ হবে। প্রস্তাবিত আইনটি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তীব্র হয়েছে। তবে, সরকার এখনও বিলটির চূড়ান্ত রূপ এবং বিধান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। বিধানসভার অধিবেশনে এই বিষয়ে একটি জোরালো বিতর্ক হবে মনে করা হচ্ছে। তবে, বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসে বিধায়করা ইউসিসির বিরোধিতা করার সম্ভাবনা নেই বললেই চলে। একমাত্র সিপিআই(এম) আইএসএফ এবং কংগ্রেসের বিধায়করা এই আইনের বিরোধিতা করলেও শুভেন্দু আধিকারিক সরকারের পক্ষে বিধানসভায় বিলটি পাস করানো খুব সহজ হয়ে যাবে।
উল্লেখ্য যে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সংকল্পপত্র প্রকাশের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, রাজ্যে বিজেপি সরকার গঠন করার ছয় মাসের মধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কার্যকর করা হবে।
UCC Bill
আগামী সপ্তাহে বিধানসভায় ইউসিসি বিল পেশের সম্ভাবনা
×
Comments :0