ইরানের আহবাজ শহরে শিশুদের ক্যান্সার হাসপাতালে বোমা ফেলেছে আমেরিকা। ২১১ শিশুকে হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে।
ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেছেন, ‘‘শাহিদ বাকেয়ি হাসপাতালে বুধবার রাতে বোমা ফেলেছে আমেরিকা। শিশুদের ক্যান্সার চিকিৎসার জন্য এই হাসপাতালটি তৈরি করা হয়েছিল।’’ তিনি বলেছেন, ‘‘বর্বর হামলা চালিয়েছে আমেরিকা। শিশুদের মধ্যে ভয়াবহ আতঙ্ক ছড়ায়। জরুরি ভিত্তিতে ২১১ শিশুকে উদ্ধার করা হয়।’’
এই শিশুদের কেমোথেরাপি চলছিল হাসপাতালে।
ইরান বলেছেন, ‘‘ভীরুর মতো চালানো হয়েছে হামলা। মানুষকে আতঙ্কিত করতে হাসপাতালে হামলা চালানো হয়েছে। যুদ্ধ অপরাধ করেছে আমেরিকা।’’
উল্লেখ্য, প্যালেস্তাইনের গাজায় প্রতিরোধ গুঁড়িয়ে দিতে একের পর এক হাসপাতালে হামলা চালাতো আমেরিকার সহযোগী ইজরায়েলের দখলদার বাহিনী। সারা বিশ্ব প্রতিবাদে মুখর হলে আমেরিকার প্রশাসন এবং তাদের সহযোগীরা নিশ্চুপ থেকেছে।
ইরান বৃহস্পতিবার বলেছে, মধ্য প্রাচ্যে আমেরিকার সহযোগীদের সামরিক পরিকাঠামোয় আঘাত করা হবে। এই পরিকাঠামো ব্যবহার করেই আক্রমণ চালাচ্ছে আমেরিকা। সব পরিকাঠামো ধ্বংস করে দেওয়া হবে।
ইরান এবং আমেরিকার সংঘাতের জেরে ফের অস্থির মধ্য প্রাচ্য। আন্তর্জাতিক বাজারে বাড়ছে অপরিশোধিত তেলের দাম।
ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে যে কুয়েতে আমেরিকার সেনা ঘাঁটিতে হামলা করা হয়েছে। রাডার সিস্টেমকেও ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
US Bombed Iran Hospital
ইরানে শিশুদের ক্যান্সার হাসপাতালে বোমা আমেরিকার
×
Comments :0