রাশিয়ার থেকে তেল আমদানি করলে এই হারে শুল্ক বসাবে আমেরিকা। যে যে দেশের ওপর শুল্কের বোঝা চাপনোর প্রস্তাব রয়েছে বিলের তার মধ্যে রয়েছে ভারত।
সদ্য প্রয়াত সেনেটর লিন্ডসে গ্রাহাম রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার নামে শুল্ক চাপানোর প্রধান প্রবক্তা ছিলেন। ২০২৫’র এপ্রিলে মূল বিলটি পেশ করেন তিনি। ভারত-আমেরিকা বাণিজ্য সমঝোতা প্রক্রিয়ার মাঝেই তিনি জানিয়েছিলেন যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের পূর্ণ সম্মতি রয়েছে এই বিলে।
রাশিয়ার থেকে তেল কেনে বড় মাত্রায় এমন পাঁচ দেশ হলো ভারত, চীন, স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং আজারবাইজান। এর আগে, ২০২৫’র আগস্টে, রাশিয়ার থেকে তেল কেনার জন্য শুল্ক চাপিয়েছিল আমেরিকা। ভারত গুটিয়ে গেলেও পালটা শুল্ক চাপায় চীন। ফলে পিছিয়ে যায় আমেরিকা।
নতুন করে শুল্ক যুদ্ধে নেমেছে আমেরিকাই। সেনেটর রিচার্ড ব্লুমেনথল ওয়াশিংটনে সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘‘বড় পাঁচটি দেশের উল্লেখ রয়েছে বিলে। যারা রাশিয়ার থেকে প্রাকৃতিক গ্যাস কেনে, শর্ত সাপেক্ষে তাদের জন্য ছাড় থাকবে।’’ আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দপ্তর শুল্কের চূড়ান্ত হার ঠিক করবে।
ব্লুমেনথল বলেছেন, ‘‘চীন এবং ভারত রাশিয়ার থেকে তেল ও গ্যাস বেশি আমদানি করে। তাদের আমদানি বন্ধ করার মতো যথেষ্ট ব্যবস্থা থাকবে।’’
আমেরিকার হুমকিতে ভারত যদিও রাশিয়ার থেকে তেল আমদানি কমিয়ে দেয়। তবে ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধের পর তেল সঙ্কট তীব্র হওয়ায় আমেরিকা ‘ছাড়’ দেয়। ভারতের নরেন্দ্র মোদী সরকারও বিনা বাক্যে আমেরিকার হুমকি মেনে নিচ্ছে। ‘ছাড়’ পেয়ে জুনে ভারত রাশিয়ার থেকে আমদানি ৩৪ শতাংশ বাড়িয়েছিল ভারত।
Russian Oil Sanction Bill
রাশিয়ার থেকে তেল কিনলে ১০০% শুল্ক, হুমকি বিল আমেরিকার
×
Comments :0