উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের ওপর একটি নিম্নচাপ অবস্থান করছিল। তা শনিবার একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৯.৪ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত।
হাওয়া অফিসের পূর্বাভাস আগামী ৩ দিনের মধ্যে এই নিম্নচাপটি উত্তর ওড়িশা ও উত্তর ছত্তিশগড়ের ওপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ৪ থেকে ৬ জুলাই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (৭-২০ সেন্টিমিটার) হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের জেলা গুলিতে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সতর্কতা জারি করে হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে শনিবার। রবিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণের সব জেলায়। পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরে ও ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে। এছাড়াও বৃষ্টি হবে কলকাতা পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টি হবে। সোমবার ও মঙ্গলবারও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে নদীয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা, বীরভুম ও পূর্ব মেদিনীপুরে।
উত্তরবঙ্গে জেলা গুলি তে ভারী বৃষ্টিপাতের পূর্ভাবাস নেই। কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরের জেলা গুলিতেও। বৃহস্পতিবার অর্থাৎ ৯ জুলাই থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্ভাবাস রয়েছে। দার্জিলিঙ, কালিম্পঙ, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে।
Comments :0