Raghav Chadha

চড্ডাকে রাজ্যসভার উপ-নেতা পদ থেকে সরালো আপ

জাতীয়

রাজ্যসভায় দলের উপ-নেতার পদ থেকে রাঘব চড্ডাকে সরালো দিল আপ। আপের পক্ষ থেকে ইতিমধ্যেই এই সিদ্ধান্তের কথা রাজ্যসভার সচিবালয়কে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। 
উল্লেখ্য, রাঘব চড্ডার পরিবর্তে এই দায়িত্ব এখন থেকে পালন করবেন পাঞ্জাবের রাজ্যসভা সাংসদ ডঃ অশোক মিত্তাল। আপের পক্ষ থেকে পাঠানো চিঠিতে রাজ্যসভা সচিবালয়কে বিষয়টি অবহিত করার পাশাপাশি একটি বিশেষ অনুরোধও করা হয়েছে। সূত্রের খবর, দলনেতৃত্ব স্পষ্ট জানিয়েছে যে, সংসদীয় অধিবেশনে বক্তব্য রাখার জন্য রাঘব চড্ডাকে যেন আলাদা করে কোন সময় বরাদ্দ না করা হয়। দলের এমন কঠোর অবস্থানে রাঘবের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
রাঘব চড্ডা এবং আম আদমি পার্টির শীর্ষ নেতৃত্বের মধ্যে গত বেশ কিছু দিন ধরেই এক প্রকার দূরত্ব তৈরি হয়েছিল। 
রাঘব চড্ডার মতো নেতার ডানা ছাঁটাইয়ের ঘটনায় পাঞ্জাব ও দিল্লির রাজনীতিতে এখন নতুন করে চর্চা শুরু হয়েছে।

Comments :0

Login to leave a comment