BJP

যাদবপুরের বিধায়কের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ, মুখ্যমন্ত্রীর দরবারে বৃদ্ধা

রাজ্য কলকাতা

যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখার্জির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে অভিযোগ জানালেন এক বৃদ্ধা। সন্তোষপুরের বাসিন্দা  প্রতিমা রায়ের অভিযোগ, তার শাড়ি ও জামাকাপড়ের দোকানটি চালিয়ে আসছিলেন, গত ১২ জুন রাতের অন্ধকারে তা ভেঙে দখল করে নেওয়া হয়েছে। টাঙিয়ে দেওয়া হয়েছে বিজেপির পতাকা। তার কথায় স্বামীর মৃত্যুর পর কাঠের দোকান তুলে দিয়ে জামা কাপড়ের দোকান করেন তিনি। সেই দোকান বিজেপি বিধায়কের মদতে স্থানীয় কয়েকজন বিজেপি কর্মী দখল করে বিজেপির পতাকা লাগিয়ে দিয়েছে। বিধায়ককে জানাতে গেলে তিনি কোন পদক্ষেপ করেননি। উল্টে রাজা রায় সহ স্থানীয় বিজেপি নেতারা ওই বিষয় নিয়ে বিদ্রুপ করেন। তিনি বলেন, ‘বিধায়ককে বলতে গেলে তিনি বলেন, ওই তো একটাই ঘর নিয়েছে!’
ওই মহিলা জানান তৃণমূল আমলেও তার ওই ঘর দখলের চেষ্টা করা হয়। তার কথায়, ‘এর আগে তৃণমূলের সময়ও এই দোকানটি দখলের চেষ্টা হয়েছিল, আর এখন লোক লাগিয়ে সেটা শর্বরী করিয়েছেন।’ প্রতিমা রায় দাবি করেছেন যে, দোকান সংক্রান্ত সমস্ত আইনি কাগজপত্র ও দলিল তার কাছে রয়েছে এবং তিনি তা মুখ্যমন্ত্রীকে দেখিয়েছেন।
মুখ্যমন্ত্রী সব নথিপত্র খতিয়ে দেখে তাকে দোকান ফেরত পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

Comments :0

Login to leave a comment