বিধায়কের পরিষেবা হাতের কাছে পৌঁছে দিতে ‘আমার ডোমকল’ চালু করছেন বিধায়ক মোস্তাফিজুর রহমান (রানা)। ১৮ আগস্ট এই পোর্টালের উদ্বোধন করবেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
সিপিআই(এম) বিধায়কের কথায় এই অ্যাপের মাধ্যমে এলাকার মানুষ তার সমস্যার কথা সরাসরি বিধায়ককে জানাতে পারবেন। তাদের জানানো সেই অভিযোগের সমাধান কতটা হয়েছে তাও তারা জানতে পারবেন এর মাধ্যমে।
উল্লেখ্য ডোমকলে এলাকার বহু ভোটার ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন। সেখানে বিভিন্ন সময় তাদের সেই রাজ্য একাধিক সমস্যার মুখে পড়তে হয়। এই অ্যাপের মাধ্যমে রাজ্যের বাইরে থাকা এলাকার মানুষজনও তাদের অভাব অভিযোগের কথা বিধায়ককে জানাতে পারবেন।
রানার কথায়, ‘বহু পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করেন তারা বহু সমস্যার মুখে পড়েন। এই অ্যাপের মাধ্যমে তারা তাদের কথা সরাসরি জানাতে পারবেন। ডোমকল বিধানসভার মানুষ ভারতবর্ষের যেই প্রান্তেই থাকুক আমাকে এই অ্যাপের মাধ্যমে সরাসরি জানাতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘এলাকায় আমি না থাকলেও মানুষ আমায় এই অ্যাপের মাধ্যমে কাজে পাবেন। তারা তাদের বিধায়ককে সব কথা জানাতে পারবেন।’
উল্লেখ্য তৃণমূল সরকারের আমলে দিদিকে বলো চালু হয়েছিল। কিন্তু বিধায়কদের জানানোর জন্য কোন অ্যাপ ছিল না। সেই সময় দিদিকে বলো তো অনেক অভিযোগ জমা পড়লেও তার কোনটারই সমাধান হয়নি।
সিপিআই(এম) বিধায়কের কথায়, কোন সস্তার রাজনীতি নয় মানুষের যেই আশা প্রত্যাশা তা পূরণ করতেই এই ব্যবস্থা।
Domkol
বিধায়ককে অভিযোগ জানাতে চালু হচ্ছে ‘আমার ডোমকল’
×
Comments :0