Assembly

পেশ গুন্ডা দমন বিল, চলছে আলোচনা

রাজ্য

বিধানসভায় ‘গুন্ডা দমন’ বিল পেশ করলো বিজেপি সরকার।  ‘পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’, যা সংক্ষেপে ‘গুন্ডা দমন বিল’। চলছে আলোচনা। রাজ্য সরকারের পক্ষ থেকে যেই বিল পেশ করা হয়েছে তাতে বলা হয়েছে বিক্ষোভ বা আন্দোলন থেকে কোন সরকারি বা বেসরকারি সম্পত্তির ক্ষতি হয় তবে অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায় করবে সরকার।
বিলে উল্লেখ করা হয়েছে ক্লেমস কমিশনের কাছে আবেদনের মাধ্যমে ক্ষতিপূরন আদায় করা হবে। দেওয়ানি আদালত হিসাবে মান্যতা দেওয়া হবে ক্লেমস কমিশনকে।
উল্লেখ্য এই বিলের মাধ্যমে এক প্রকার বিরোধীদের কন্ঠস্বর যেমন দমন করার চেষ্টা করা হচ্ছে ঠিক তেমন ভাবেই সন্দেহের কারণে পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে কাউকে গ্রেপ্তার করার। এককথায় বলা যেতে পারে এই আইনের ফলে বিরোধীদের দমন করার রাস্তা খুলে রাখা হচ্ছে।

আলোচনায় বলতে উঠে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ক্রমাগত নিশানা করে গিয়েছেন মন্ত্রী শঙ্কর ঘোষ।  তার কথায় উঠে এসেছে তৃণমূলের দ্বারা বিধানসভা ভাঙছুড়ের ঘটনার কথাও। উল্লেখ্য মুখ্যমন্ত্রী হিসাবে যিনি এই বিল আজ বিধানসভায় এনেছেন সেই শুভেন্দু অধিকারী সেই সময় ছিলেন তৃণমূল বিধায়ক। যাদের দ্বারা আক্রান্ত হয়েছিল রাজ্য বিধানসভা।

Comments :0

Login to leave a comment