‘উদ্দেশ্য প্রনোদিত ভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশে সড়ানো হয়েছে সফদর হাসমি চকের বোর্ড। এই ঘটনার তীব্র নিন্দা করছি।’ রাতের অন্ধকারে শিলিগুড়ির সফদর হাসমি চকের বোর্ড সড়ানো নিয়ে বললেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র, রাজ্যের প্রাক্তন মন্ত্রী। সিপিআই(এম) নেতা অশোক ভট্টাচার্য। তিনি বলেন, গতকাল মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে এসেছিলেন। তার নির্দেশেই তার দুষ্কৃতি বাহিনী বোর্ড সড়িয়েছে রাতের অন্ধকার। সকালে বিষয়টা জানার পর সেখানে মানুষজন প্রতিবাদ জানায়। চাপের পড়ে প্রশাসন জানিয়েছে কেবিলের কাজের জন্য সড়ানো হয়েছে। আবার বসিয়ে দেবে।
অশোক ভট্টাচার্যের কথায়, তিনি যখন শিলিগুড়ির মেয়র তখন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টের, নেমিং ওফ দ্যা স্ট্রিট কমিটির অনুমোদনে শিলিগুড়ির অনেক রাস্তার নামকরণ করা হয়। আইণ অনুযায়ী রাজ্য সরকারের অনুমোদন নিয়ে অনেক গুলো রাস্তার নামকরণ করা হয়। শুধু সফদর হাসমি নয়, মহাত্মা গান্ধী, গুরু নানক, বি.বা.দি. বাগের নামে চক করা হয়েছে।
তার কথায়, ‘সফদর হাসমির নাট্য আন্দোলনের ক্ষেত্রে একটি বড় অবদান রয়েছে। সেই কথা মাথায় রেখেই তার নামে চক করা হয়েছিল। গৌরশঙ্কর ভট্টাচার্য তখন কমিটির মাথায় ছিলেন।’
শিলিগুড়ির সর্বস্তরের মানুষের কাছে আবেদন করেন এই ঘটনার প্রতিবাদে সামিল হওয়ার জন্য। তিনি বলেন।, ইতিহাস বদলানো যায় না, আবুল কালাম আজাদের ভূমিকা কখনও ভারতের স্বাধীনতা আন্দোলনের থেকে সড়ানো যাবে না। ওই বোর্ড আমরা তুলতে দেবো না। যতদুর যাওয়ার যাবো।
তিনি জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে কাজ হয়ে গেলে বোর্ড ফের বসিয়ে দেওয়া হবে। কিন্তু যদি সেই কাজ না হয় তবে তারা প্রতিবাদে সামিল হবেন।
Shiliguri
হাসমি চকের নাম বদল নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন অশোক ভট্টাচার্য
×
Comments :0