Congress Leader Murder

নদীয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে গুলি করে কুপিয়ে খুনের অভিযোগ

রাজ্য জেলা

শনিবার রাতে হাড়হিম করা ঘটনা ঘটে গেলো নদীয়ার নাকাশিপাড়ায়। গুলি করে মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে খুন করা হলো কংগ্রেস নেতা ও তাঁর আইনজীবী ছেলেকে। বেথুয়াডহরি থেকে বাড়ি ফেরার পথে নাগাদি রেলগেটের কাছে তাদের পথ আটকে গুলি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা।
পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম আনিসুর রহমান।
তিনি জাতীয় কংগ্রেসের নদীয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। এবং তাঁর ছেলে আবু সুফিয়ান। পেশায় তিনি আইনজীবী। দুজনই শনিবার রাতে গাড়ি করে ফিরছিলেন। সেই সময় নাকাশিপাড়া থানার নাগাদি রেলগেটের কাছে আক্রমণ করে দুষ্কৃতীরা।

 প্রথমে গুলি চালায় মৃত্যু নিশ্চিত করতে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁদের। দুজনকে উদ্ধার করে বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাকাশিপাড়া থানার পুলিশ। খুনের প্রকৃত কারণ ও এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত, সেই সব বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় ধিক্কার জানিয়ে সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন নদিয়া জেলা কংগ্রেস নেতৃত্ব।

Comments :0

Login to leave a comment