প্রয়াত গণশক্তি পত্রিকার প্রাক্তন সম্পাদক কমরডে নারায়ণ দত্ত। আজ সকাল সাড়ে দশটায় বিদ্যাসাগর হাসপাতালে তিনি প্রয়াত হয়েছেন। গণশক্তি পত্রিকার শুরু থেকে তিনি যুক্ত ছিলেন। স্বাধীনতা পত্রিকার সাথেও তিনি যুক্ত ছিলেন। ছিলেন দীর্ঘদিন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য।
অত্যন্ত সাধারণ পরিবার থেকে কমিউনিস্ট আন্দোলনে যুক্ত হয়েছিলেন কমরেড নারায়ণ দত্ত। অভাবের মধ্যেও পার্টির আদর্শ, সংগ্রামের পথ ধরেই নিজের জীবন পরিচালিত করেছেন।
সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকার ফলে বাংলাদেশের বিভিন্ন প্রগতিশীল শক্তির সাথে তাঁর বিশেষ যোগাযোগ ছিল। সেদেশের রাজনৈতিক, সামাজিক পরিস্থিতি সম্পর্কে তিনি ওয়াকিবহাল ছিলেন। আন্তর্জাতিক সম্পর্ক, এশিয়া, বিশেষ করে পূর্ব এবং দক্ষিণ এশিয়ার ঘটনাক্রম সম্পর্কে গভীর পর্যবেক্ষণ ছিল।
গণশক্তির কর্মীদের প্রতি তাঁর ব্যবহার বরাবর ছিল পরিবারের একজনের মত। অনুজদের প্রতি ছিলেন স্নেহশীল। আবার তাঁদের রাজনৈতিক পরিচর্যায় থেকেছেন দায়িত্বশীল অভিভাবকের মতো। গড়ে তোলার চেষ্টা করে গিয়েছেন কর্মীদের, সংগঠনকে।
বিকেল তিনটে নাগাদ কমরেড নারায়ণ দত্তের দেহ আনা হবে গণশক্তি ভবনে। তারপর নিয়ে যাওয়া হবে শেষকৃত্যের জন্য।
Ganashakti
প্রয়াত গণশক্তির প্রাক্তন সম্পাদক নারায়ণ দত্ত
প্রায়ত কমরেড নারায়ণ দত্ত
×
Comments :0