High Court

ফাঁস শুভেন্দুর মিথ্যা ভাষণ: রাষ্ট্রপতির অনুমোদন পায়নি গুন্ডা দমন আইন, হাইকোর্টে মানলো রাজ্য

রাজ্য

গুন্ডা দমন আইন নিয়ে বিধানসভায় এবং বাইরে মিথ্যা কথা বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের বিরুদ্ধে কথা বললেই বা প্রতিবাদ করলেই গুন্ডা দমন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হাওয়া গরম করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য বিধানসভায় এই পাশ হলেও এই আইন এখনও পর্যন্ত রাষ্ট্রপতির অনুমোদন পায়নি বলে কলকাতা হাইকোর্টের স্বীকার করলেন রাজ্যেই অ্যাডভোকেট জেনারেল।
আইলু (কলকাতা হাইকোর্ট) এর পক্ষ থেকে গুন্ডা দমন আইন নিয়ে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। মামলাকারিদের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয় যেই আইন রাষ্ট্রপতির অনুমোদন পায়নি সেই আইনে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী। মামলাকারিদের পক্ষ থেকে আইনজীবী শামিম আহমেদ বলেন, ‘আমরা জানতে চেয়েছিলাম কোনটা ঠিক মুখ্যমন্ত্রী যা বলছেন নাকি যেটা বাস্তব। আজ আদালতে স্পষ্ট হয়ে গিয়েছে যে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন। যেই আইন এখনও কোন স্বীকৃতি পায়নি সেই আইনে তিনি কী ভাবে ব্যবস্থা নেবেন।’
শামিম আহমেদ আরও বলেন, ‘এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং ডেপুটি অ্যাডভোকেট জেনারেল দুজনেই হাইকোর্টে স্বীকার করেছেন এই আইন এখনও রাষ্ট্রপতির অনুমোদন পায়নি। তাই মামলা খারিজ করা হয়েছে। তবে আদালতে এই কথা জানানোর পর আদালত জানিয়েছে আইন স্বীকৃতি পেলে এই আইন নিয়ে ফের মামলা করা যাবে।’
উল্লেখ্য বারুইপুরে নাবালিকার খুন ও ধর্ষণের ঘটনায় এবং ধর্মতলায় সিজেপি আন্দোলনকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী বার বার এই গুন্ডা দমন আইন প্রয়োগের কথা বলেছেন। বিধানসভায় দাঁড়িয়েও তিনি এই আইন প্রয়োগের কথা বলছেন। অর্থাৎ সংবিধানের নামে শপথ নেওয়া খজন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে মিথ্যা ভাষণ দিয়ে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করেছেন।

Comments :0

Login to leave a comment