TMC

ইডি’র সমন আসতেই ঘর বদলালেন মদন মিত্র

রাজ্য

মঙ্গলবার তৃণমূল বিধায়ক মদন মিত্রের পরিবারের সদস্যদের তলব করে নোটিশ পাঠিয়েছিল ইডি। বুধবারই শিবির বদল করে ঋতব্রত শিবিরে যোগদান করলেন মদন মিত্র। সূত্রের খবর গতকাল রাত থেকেই ঋব্রতদের সাথে যোগাযোগ রাখছিলেন তিনি। সন্দীপন সাহার সাথেও তিনি বৈঠক করেন। 
এদিন সকালে ভবানীপুরের বাড়ি থেকে সরাসরি বিধানসভায় আসেন মদন। দেখা করেন ঋতব্রত ব্যানার্জির সাথে। বিরোধী দলনেতার পাশে বসেই মদন ঘোষণা করেন তিনি কালীঘাট তৃণমূলের সব পদ থেকেই পদত্যাগ করছেন, ঋতব্রত শিবিরে যোগ দিচ্ছেন। কয়েকদিন আগেই মদন মিত্র এবং কুণাল ঘোষকে দলের সাধারণ সম্পাদক করেছিলেন মমতা মিত্র। এবার দীর্ঘদিনের সাথী মদনও ছাড়লেন মমতার সঙ্গ।
এদিন কামারহাটির তৃণমূল বিধায়ক আরও জানিয়েছেন যে ২১ জুলাই তিনি ঋতব্রত ব্যানার্জির মঞ্চে থাকবেন। মদনের কথায় কোন ভয়ের কাছে তিনি মাথা নত করছেন না। অভিষেক ব্যানার্জিকে দায়ী করে দল ছাড়ছেন তিনি। মদনের কথায়, তৃণমূলেই আছি। শুধু এক ঘর থেকে অন্য ঘরে গেলাম।
উল্লেখ্য তৃণমূল সরকারের আমলে যাদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি সামনে এসেছে তারাই আজ বিজেপির তৈরি করে দেওয়া ‘আসল তৃণমূল’-এ যেগদান করছেন। সারদা দুর্নীতি থেকে পুরসভায় নিয়োগ দুর্নীতি একাধিক অভিযোগ রয়েছে মদনের বিরুদ্ধে। এর আগে দেখা গিয়েছে রেশন দুর্নীতিতে জেলে থাকা বালু বা গরু পাচার মামলায় জেলে থাকা অনুব্রত মণ্ডল শিবির বদল করে বিজেপির আশ্রয় থাকার চেষ্টা করছে।

Comments :0

Login to leave a comment