আগামী ২৩ অগস্ট পর্যন্ত রান্নার গ্যাসের সিলিন্ডার সংগ্রহের জন্য ই-কেওয়াইসি করার সুযোগ পাবেন গ্রাহকেরা। রান্নার গ্যাসের গ্রাহকদের স্বস্তি দিয়ে ই-কেওয়াইসির মেয়াদ আরও সাতদিন বাড়িয়ে দিল রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি। ১৬ অগস্ট ছিল ই কেওয়াইসি জমা দেওয়ার শেষ দিন ছিল। বহু গ্রাহক ই-কেওয়াইসি করতে না পারায় সময়সীমা ২৩ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
কেন্দ্রীয় সরকারের নির্দেশ ছিল আগামী ১৬ আগস্টের আগে রান্নার গ্যাসের সিলিন্ডার সংগ্রহের জন্য আধার-ই-কেওয়াইসি করতে হবে। এলপিজি গ্রাহকদের গ্যাস সিলিন্ডারের সরবরাহ বজায় রাখতে ১৭ আগস্টের মধ্যেই করাতে হবে ই-কেওয়াইসি। সেই সঙ্গে যৎসামান্য ভরতুকি চালু রাখতেও এই কাজ জরুরি। অনলাইন এবং অফলাইন, দু’ভাবেই ই-কেওয়াইসি করা যাবে। এই নির্দিষ্ট দিনের মধ্যে ই-কেওয়াইসি না করলে ইন্ডেন, ভারত গ্যাস ও এইচপি গ্যাস গ্রাহকদের সিলিন্ডার বুকিং বা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে বড় সমস্যায় পড়তে হতে পারে। সেই কারণে এখন প্রতিদিন গ্যাস সিলিন্ডার ডিলারদের দপ্তরের সামনে গ্রাহকদের লম্বা লাইন পড়তে দেখা গেছে।
সরকারের নির্দেশ অনুযায়ী, গ্রাহকেরা যদি ই-কেওয়াইসি না করেন তাহলে প্রতিটা সিলিন্ডারের জন্য অতিরিক্ত টাকা গুণতে হবে। যদিও সেই টাকার পরিমাণ কতো তা জানানো হয়নি। এই ঘোষণার পর সর্বত্র ই-কেওয়াইসির জন্য লম্বা লাইন লেগে যায়। অফলাইনে গ্যাস ডিলারদের অফিসে যেমন ভিড় দেখা গিয়েছে, তেমনি অনলাইনেও অনেকে ই কেওয়াইসি করে নিয়েছেন।
বিভিন্ন জ্বালানি সংস্থা সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই একটা অংশের গ্রাহকের ই-কেওয়াইসি সম্পন্ন হয়ে গেছে।তবে এখনও অনেক গ্রাহকের ই কেওয়াইসি এখনও বাকি। তাঁরা কী ভাবে ই-কেওয়াইসি করাবেন, তা নিয়ে শঙ্কা বাড়তে থাকে। সেই আবহেই ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা মেয়াদ আরও কয়েক দিন বাড়ানো হচ্ছে। সেই মর্মেই নির্দেশ গিয়েছে গ্যাস ডিলারদের কাছেও।
E - KYC
বাড়ল গ্যাসের ই-কেওয়াইসি করার সময়সীমা!
×
Comments :0