md salim

প্রকৃত ভোটারদের নাম তোলার দাবিতে বাড়বে লড়াই: সেলিম

রাজ্য

প্রকৃত ভোটদাতাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে আন্দোলন জোরালো করবে সিপিআই(এম)। ২৩ ও ২৪ জুন রাজ্য কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে নির্বাচন নির্বাচন ফলাফল এবং নির্বাচন পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নতুন চারজনকে রাজ্য কমিটির সদস্য করা হয়। সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সাংবাদিক সম্মেলনে বলেন যে এসআইআরকে ঘিরে যে ‘থ্রি-ডি’ প্রকল্প চালানো হচ্ছে,  যাদের নাম বাদ গিয়েছে ভোটার লিস্টে তাদের নাম অন্তর্ভুক্ত করার জন্য আমরা লড়াই চালিয়ে যাব। পাশাপাশি এর মাধ্যমে ডেমোগ্রাফিক চেহারা কেউ বদলে দেওয়ার একটা মিশন নিয়েছে বিজেপি। ফলত, বিঘ্নিত হচ্ছে জনবিন্যাস। 
তিনি বলেন, শুধুমাত্র বিভাজন এবং সাম্প্রদায়িক ঘৃণার কারণে কাঁটাতারের বেড়ার বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে বহু মানুষকে। কাঁটাতারের বেড়ার বিরুদ্ধে আমরা নই। কিন্তু, এই বেড়া দেওয়ার নামে সাধারণ মানুষের যে হয়রানি করা হচ্ছে আমরা তার বিপক্ষে। ওই অঞ্চলে হিউম্যান ট্রাফেকিং , যারা চোরাচালান করে তাদের নিয়ে কোনো ব্যবস্থা করা হচ্ছে না। যারা শুধুমাত্র পশু পালন করতে কিংবা চাষের জন্য ওপারে যান তাদের জন্যই যত বিধি-নিষেধ। পাশাপাশি এই সাধারণ মানুষের ওপরে বিএসএফ এবং পুলিশ জুলুমও চলে, পৌঁছয় না সামান্য চিকিৎসাও। ওপারে জামাত ও এপারে আরএসএস যেই ঘৃণার চাষ করছে আমরা তারই বিরুদ্ধে। 
তিনি আরও বলেন, এঁরা জমির মালিকানা দেখাতে পারবে না তাই জন্য উচ্ছেদ করার সময় এরা কোর্টে যেতে চায় না। তার বদলে বুলডোজার রাজ চালায়। এই সবকিছুর বিরুদ্ধে এবং সাধারন মানুষের অধিকারের জন্য আমরা উচ্ছেদ বিরোধী আন্দোলন চালিয়ে যাব। 
তিনি বলেন, এসআইআরকে ঘিরে সরকার এক্সক্লুশনারি ভূমিকা নিতে চাইছে। ভোটার লিস্টে নাম নেই বলে রেশন এমন কি শিক্ষার সুযোগ থেকে ও বাদ দেওয়া হচ্ছে তাঁদের। 
সেলিম বলেন, আগের তৃণমূল সরকার গণহারে মিথ্যা সার্টিফিকেট বিলি করত। বর্তমানে অনেকেই এই ফেক এসসি-এসটি -ওবিসি সার্টিফিকেট বাতিল করার কথা বলছেন। আমরা তার সঙ্গে বলছি যে যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন বা দুষ্ট চক্র চালাচ্ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তবে সরকার অনেক সময় পাকেচক্রে তাদেরকে নিজেদের দিকে টেনে নেওয়ার চেষ্টা করে। 
সেলিম বলেন, রাজ্যের সরকার রাজ্যজুড়ে গণতান্ত্রিক পরিসরকে সংকুচিত করার চেষ্টা করছে। আসল বিরোধীদের নিয়ন্ত্রিত করে, রয়াল এবং লয়াল অপজিশন সাজানোর চেষ্টা করছে । 

Comments :0

Login to leave a comment