TMC

গ্রেপ্তার অপরূপা পোদ্দারের স্বামী

রাজ্য জেলা

প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী গ্রেপ্তার। রিষড়ার বাড়িতে এনআইএ-র হানা, সিআরপিএফ দেয়। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার সকালেই চাঞ্চল্য ছড়াল হুগলির রিষড়ায়। চার ভ্যান সিআরপিএফ জওয়ান নিয়ে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) হানা দিল আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার এর রিষড়ার বাড়িতে।
এই বাড়িতেই বর্তমানে থাকেন অপরূপার স্বামী, রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর শাকির আলি। সকাল থেকে গোটা বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বাড়ির সদস্যদের বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। গেটের সামনে মোতায়েন রয়েছে সিআরপিএফ জওয়ানরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রিষড়া থানার পুলিশও।
স্থানীয় সূত্রে খবর, সকালে চারটি গাড়িতে সিআরপিএফ জওয়ানদের নিয়ে রিষড়ার ওই বাড়িতে পৌঁছান এনআইএ-র আধিকারিকরা। এরপরই গোটা বাড়ি ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়। বাড়ির ভিতরে কাউন্সিলর শাকির আলি রয়েছেন বলে জানা গিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
বাড়ির বাইরে উৎসুক জনতার ভিড় জমলেও কেন্দ্রীয় বাহিনী কাউকে কাছে ঘেঁষতে দিচ্ছে না।
উল্লেখ্য, ২০২৩ সালে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠেছিল রিষড়া। ব্যাপক ইটবৃষ্টি, বোমাবাজি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তভার পরে এনআইএ-র হাতে যায়। সেই মামলার সূত্রেই মঙ্গলবার এই তল্লাশি বলে মনে করছেন অনেকে। অপরূপা পোদ্দার ২০১৪ ও ২০১৯ সালে আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে সাংসদ নির্বাচিত হন। ২০২৪-এর লোকসভা ভোটে তাকে টিকিট দেয়নি তৃণমূল। তার স্বামী শাকির আলি বর্তমানে রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর।

Comments :0

Login to leave a comment