Crime

শিশু কন্যাকে নিগ্রহের অভিযোগে আটক যুবক

রাজ্য জেলা

সাড়ে তিন বছরের এক শিশু কন্যাকে শারীরিকভাবে নিগ্রহের অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকে কাঞ্চনপুর গ্রামের ঘটনা। মঙ্গলবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে রাতেই। ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার কাঞ্চনপুর এলাকার ঐ ব্যক্তির তার দোকানের পাশে ওই শিশু কন্যাটিকে ডেকে নিয়ে গিয়ে শারীরিক নিগ্রহ করে। এলাকার মানুষ ক্ষোভ ফেটে পড়েন। 
এই জঘন্য অপরাধের প্রতিবাদ করতে গেলে অভিযুক্তের সহযোগীরা প্রতিবাদী গ্রামবাসীদের উপর চড়াও হয়। অস্ত্র নিয়ে হামলা চালানোয় অন্তত ১০-১২ জন স্থানীয় বাসিন্দা রক্তাক্ত ও জখম হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির অবনতি না ঘটে, তার জন্য পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সারা রাত ধরেই এলাকায় পুলিশি টহলদারি চলেছে।
অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম আইনি পদক্ষেপ করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত সেক মফিজুল। মফিজুলের দোকান সহ কয়েকটি দোকানে আগুন লাগায় গ্রামের মানুষ।

Comments :0

Login to leave a comment