Quake Kolkata

আতঙ্ক দ্রুত ছড়ালো কম্পনের তীব্রতায়

রাজ্য

বহুতল ছেড়ে বেরিয়ে এসেছেন অনেকেই। সোশাল মিডিয়া থেকে পাওয়া।

কলকাতায় কম্পন অনুভূত হয়েছে এর আগেই। মাসখানেকের মধ্যেই রয়েছে এমন অভিজ্ঞতা। কিন্তু এত জোরে শেষ কবে কেঁপেছে কলকাতা, মনে করতে পারছেন না অনেকেই।
কেবল কলকাতা নয় পশ্চিমবঙ্গের বহু এলাকায় কম্পনের অনুভূতি টের পাওয়া গিয়েছে। বিশেষ করে বহুতলে কম্পনের প্রাবল্য টের পাওয়া যায় সবচেয়ে বেশি। 
অনেকেই গোড়াতে মনে করছিলেন যে হঠাৎ মাথা ঘুরছে। কয়েক সেকেন্ডের মধ্যে ভুল ভাঙে সিলিংয়ে পাখা বা লাইট দুলতে শুরু করায়।
একাধিক বহুতল ছেড়ে বাসিন্দাদের বেরিয়ে আসতে দেখা যায়। অফিস কাছারি খোলা ছিল শুক্রবার। ফলে বিভিন্ন দপ্তর থেকে কর্মীদের নিচে নামতে দেখা যায়। অনেককে সাময়িকভাবে বেরিয়ে আসতে দেখা যায়। 
বাংলাদেশের খুলনা থেকে ২৬ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কম্পনের উৎস বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। কম্পন গবেষণা কেন্দ্রগুলির একটি জানাচ্ছে মাটি থেকে ৩৫ কিলোমিটার গভীরে তার উৎস। 
দক্ষিণবঙ্গে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর থেকেই জোরালো কম্পনের খবর এসেছে। তবে কোথায় ক্ষয়ক্ষতি কী হয়েছে আধ ঘন্টার মধ্যে সে সম্পর্কে তথ্য রাজ্য বা পৌর প্রশাসনের থেকে জানা যায়নি। 
ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সেসমোলজিক্যাল সেন্টার জানাচ্ছে ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমটার গভীর কম্পনের উৎস।

Comments :0

Login to leave a comment