ধর্ষণের পর শ্বাসনালি কেটে খুনের অভিযোগ। আক্রান্ত আরও এক মহিলা। তাঁকে হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়েছে বলে অভিযোগ। বুধবার বিকেলে হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দৌলতনগর গ্রামের ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘাস কাটতে গিয়ে দুই মহিলার উপর হামলা চালায় অজ্ঞাতপরিচয় এক যুবক। এক মহিলাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর শ্বাসনলি কেটে খুন করা হয়। অপর মহিলাকেও হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ। বুধবার বিকেল দৌলতনগর গ্রামের দুই মহিলা বাংলা-বিহার সীমান্ত লাগোয়া বিহারের আমেদাবাদ থানার গোবিন্দপুর এলাকায় ঘাস কাটতে যান। অভিযোগ, সেখানেই এক যুবক তাঁদের পথ আটকায়। এক মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সঙ্গী মহিলা বাধা দেন। তখন তাঁকে হাঁসুয়া দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। এরপর ওই মহিলাকে কাশবনের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের পর খুন করা হয় বলে অভিযোগ।
আহত মহিলা কোনওরকমে গ্রামে ফিরে ঘটনার কথা জানান। আক্রান্ত মহিলার অভিযোগ তাঁর ওপর হাঁসয়া নিয়ে হামলা চালায় অভিযুক্ত। রাস্তায় ফেলে তাঁকে এলোপাথাড়ি কোপানো হয়। এরপর অন্য মহিলাকে কাশবনের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের পর খুন করা হয়। আক্রান্ত মহিলা মালদহ মেডিক্যালে চিকিৎসাধীন।
খবর পেয়ে গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে দেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর ও আমেদাবাদ থানার পুলিশ। রাতেই বিহারের আমদাবাদ থানার পুলিশ এসে মৃতের দেহ উদ্ধার করে। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।
Comments :0