রাজ্যপাল হিসাবে রাজভবনে শপথ নিলেন রবীন্দ্র নারায়ণ রবি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল তাকে শপথ বাক্য পাঠ করান। রাজভবনে শপথের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন প্রবীন সিপিআই(এম) নেতা বিমান বসু। ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি এবং মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী।
সিভি আনন্দ বোসের হঠাৎ ইস্তফার পর রবিকে নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত করা হয়। এর আগে তামিলনাড়ুর রাজ্যপাল হিসাবে তিনি কাজ করেছেন। সেই রাজ্যের রাজ্য সরকারের সাথে একাধিক বিষয় নিয়ে তার দ্বন্দ বার বার সংবাদ শিরনামে উঠে এসেছে।
RN Ravi
রাজ্যপাল হিসাবে শপথ নিলেন রবীন্দ্র নারায়ণ রবি
×
Comments :0