রান্নাঘর থেকে পেট্রোল পাম্প, কোথাও গ্যাসের অভাব মিটছে না। সঙ্কট সামলাতে ৫কেজি সিলিন্ডারের বিক্রি বাড়াচ্ছে কেন্দ্র।
২৩ মার্চ থেকে ৬.৬ লক্ষ ছোট সিলিন্ডার বিক্রি হয়েছে বলে জানাচ্ছে কেন্দ্র। ছোট সিলিন্ডার বিক্রির দোকানে কেবল পরিচয়পত্র নিয়ে হাজির হতে হবে।
ঘটনা হলো ছোট সিলিন্ডারের দাম তুলনায় বেশি। বিক্রি হয় বাজার দামে। সরকারি নিয়ন্ত্রণের বিষয়ই নেই। ফলে দাম বাড়ার পরও চোদ্দ কেজির সিলিন্ডারের তুলনায় প্রতি কেজি-তে খরচ বেশি।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে যে শনিবারই ৫ কেজির ৯০ হাজার সিলিন্ডার বিক্রি হয়েছে। ২৩ মার্চ থেকে বিক্রি হয়েছে ৬ লক্ষ ৬০ হাজারের বেশি ছোট সিলিন্ডার।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলা চালায় আমেরিকা-ইজরায়েল। হরমুজ প্রণালি দিয়ে পেট্রোলিয়াম সরবরাহ আটকে যায়। সর্বত্র চলছে সঙ্ক। ভারতে রান্নার গ্যাসের সিলিন্ডারের অভাবে গুজরাটের সুরাট থেকে পরিযায়ী শ্রমিকরা ফিরেছেন যে যার রাজ্যে।
তবে মন্ত্রক রবিবারও দাবি করেছে যে ‘ডিস্ট্রিবিউটার পয়েন্ট‘ থেকে এলপিজি ঘাটতির কোনও খবর নেই। বাড়িতে রান্নার চোদ্দ কেজির ৫১ লক্ষ সিলিন্ডার পৌঁছানো হয়েছে। অনলাইনেই ৯৫ শতাংশ বুকিং হয়েছে।
আরও দাবি, কালোবাজারির অভিযোগ পেয়ে তল্লাশির জেরে আটক হয়েছে ৫০ হাজার সিলিন্ডার। ১৪০০ শো-কজ নোটিশ ধরানো হয়েছে ডিস্ট্রিবিউটারদের। ৩৬ জনের ডিলারশিপ বাতিল হয়েছে।
কলকাতার প্রায় প্রতিটি পেট্রোল পাম্পে গ্যাসের জন্য দীর্ঘ লাইন অটোর। অনেকটা সময় খরচ হয়ে যাচ্ছে অটোর গ্যাস ভরতেই। বাণিজ্যিক এলপিজি সরবরাহ ইরান যুদ্ধের আগের তুলনায় ৭০ শতাংশ বজায় রাখা হয়েছে।
Gas Cylinder
কাটেনি সঙ্কট, খোলা বাজারে ৫ কেজি সিলিন্ডারের বিক্রি বাড়ছে
×
Comments :0