SFI

বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখছে লড়াই চলছে, এসএফআই

জাতীয় রাজ্য

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির হামলার তীব্র প্রতিবাদ করলো এসএফআই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে পড়ুয়াদের যেই লড়াই তার পাশে থাকবে এসএফআই। বিশ্ববিদ্যালয় চত্বরে ঘৃণা, হিংসা ও সাম্প্রদায়িক রাজনীতির কোনও স্থান নেই বলেও দাবি করেছে এসএফআই।
গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাইন্স ও ইঞ্জিনিয়ারিং ফেকাল্টির ছাত্রসংগঠন ফেটসু (FETSU) -র জেনারেল বডি মিটিং চলাকালীন এই ঘটনার সুত্রপাত হয় বলেই জানা যাচ্ছে। সেই মিটিং এর পর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়াকে এবিভিপি মারধর করে বলেও জানা যাচ্ছে। বর্তমানে সেই ছাত্র কেপিসি হাসপাতালে ভর্তি রয়েছেন। 
এসএফআই- র অভিযোগ, এনএসএফ ও এবিভিপি'র নিখিল দাস ও সোমসূর্য ব্যানার্জি নামে দুই কর্মী জেনারেল বডি মিটিং চলাকালীন 'দেশদ্রোহী' বলে ছাত্রদের উপর চড়াও হয়। এই নিয়ে দুই পক্ষের মধ্যে অল্প বিস্তার বচসা হলেও পরে তা মিটে যায়। এরপর, যাদবপুরের বিজেপি বিধায়িকা শর্বরী মুখার্জির মদতে রাত বারোটা নাগাদ এবিভিপি সহ বহিরাগত যুব মোর্চার একটি দল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসে এই হামলার ঘটনাটি ঘটায়। গোটা ঘটনাটি যখন ঘটছে তখন বিশ্ববিদ্যালয় নিযুক্ত নিরাপত্তা কর্মীদের গোটা ঘটনায় নিশ্চুপ থাকেন। যাদবপুর থানায় জানানো হলেও সেখান থেকে এখনও অবধি কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এমনকি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্যকে ফোন করা হলেও তাঁরা ফোন ধরেননি। এমনকি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলের সামনে ছাত্রদের লক্ষ্য করে গালিগালাজ বিজেপির যুব মোর্চার গুন্ডারা। মেন গেট ভাঙার চেষ্টা হয়। নিরাপত্তা রক্ষীরা দাঁড়িয়ে দেখেন সেই ঘটনা। মেন হোস্টেলের ঢিল ছোঁড়া দূরত্বে যাদবপুর থানা।‌ সেখানেও পুলিশ আসেনি বলে অভিযোগ।
এই গোটা ঘটনায় পুলিশ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে এসএফআই। তাদের অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সময় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনও পদক্ষেপ দেখা যায়নি। পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয় থাকার অভিযোগ তুলেছে তারা। পড়ুয়ারা সাহায্যের জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও তারা যথাযথভাবে সাড়া দেননি বলে দাবি এসএফআই-এর।

Comments :0

Login to leave a comment