ভোট পরবর্তী হিংসার ঘটনায় গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। রবিবার রাতে তাকে গ্রেপ্তার করেছে খড়দা থানার পুলিশ। সোমবার তাকে পেশ করা হবে ব্যারাকপুর আদালতে। বেশ কয়েকদিন ধরেই এলাকা ছাড়া ছিলেন তিনি। ছেলে গ্রেপ্তার হওয়ার পর আইনি সুরক্ষার দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নির্মল ঘোষ।
তোলাবাজি, বেআইনি আগ্নেয়াস্ত্র প্রদর্শন, লটারির টিকিট হাতিয়ে নেওয়া-সহ একাধিক অভিযোগ রয়েছে পিতা-পুত্রের বিরুদ্ধে। খড়দা থানায় অভিযোগ দায়ের হয়। সেই থেকেই প্রাক্তন বিধায়ক এবং তার ছেলে ফেরার ছিলেন। শনিবার ঋতব্রত গোষ্ঠীর বৈঠকস্থলে দেখা যায় পানিহাটির প্রাক্তন বিধায়ককে। তার পর থেকেই নির্মলদের গ্রেপ্তারির দাবি উঠতে শুরু করে।
এরই মধ্যে রবিবার গভীর রাতে গ্রেপ্তার হলেন তীর্থঙ্কর। তবে ঠিক কোন মামলায় তীর্থঙ্করকে গ্রেপ্তার করা হয়েছে, তা প্রাথমিক জানা যায়নি। সম্প্রতি তোলাবাজি-সহ বিভিন্ন অভিযোগে নাম জড়িয়েছে পানিহাটির প্রাক্তন বিধায়ক এবং তার পুত্রের। দু’বছর আগে এক ব্যক্তির কাছ থেকে লটারির টিকিট আত্মসাতেরও অভিযোগ ওঠে দু’জনের বিরুদ্ধে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে লটারির টিকিট কেড়ে নেওয়ার অভিযোগ রয়েছে পিতা-পুত্রের বিরুদ্ধে।
TMC
গ্রেপ্তার নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ
×
Comments :0