বারুইপুর ঘটনার প্রতিবাদে কালীঘাট তৃণমূলের ছাত্র যুবদের ডাকা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা। হাইকোর্টের নির্দেশে বালিগজ্ঞ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করার অনুমতি পায় তৃণমূলের ছাত্র যুব সংগঠন। মিছিলের শুরু থেকেই তৈরি হতে থাকে উত্তেজনা।
মিছিল হাজরা রোডে ঢুকতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি কর্মীরা মিছিল ঘিরে চোর স্লোগান দিতে থাকে। মিছিল আটকানোর চেষ্টা করেন বিজেপি কর্মীরা। দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
উল্লেখ্য ২০১১ সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের একাধিক জায়গায় বামপন্থীদের বিভিন্ন কর্মসূচির ওপর হামলা চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতি বাহিনী। পুলিশি আক্রমণও নামিয়ে আনা হয়েছে বার বার। কামদুনি, কাকদ্বীপ, হাঁসখালি, আরজি করের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে পুলিশ এবং তৃণমূল উভয়ের হাতেই আক্রান্ত হয়েছেন বামপন্থী নেতা কর্মীরা।
সোমবার বিকেলে কালীঘাটে মমতা মোমবাতি হাতে মিছিল করেন। সঙ্গে মিছিল ছিলেন দোলা সেন, প্রতিমা মণ্ডল, অপরূপা পোদ্দাররা। যদিও ২০১১ থেকে রাজ্যে একাধিক ধর্ষণের ঘটনা ঘটলেও সেই বিষয়ে কর্যকর ভূমিকা নেয়নি তৃণমূল পরিচালিত সরকার। কামদুনি, পার্ক স্ট্রিট থেকে হাঁসখালি সম্প্রতি আরজি করের ঘটনায় কার্যত ধামাচাপা দেওয়ার চেষ্টাই করে গেছেন মমতা।
Comments :0