LPG Crisis

এলপিজি সঙ্কট মেটাতে কেন্দ্রীয় সরকারের ভরসা কেরোসিন

জাতীয়

মধ্য প্রাচ্যের যুদ্ধের জন্য গোটা দেশ জুড়ে জ্বালানির সঙ্কট। এলপিজি বুকিংয়ের ক্ষেত্রে সময়সীমা বাড়িয়েছে সরকার। এবার এই পরিস্থিতিতে নতুন এক ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে পেট্রোল পাম্প থেকে এবার থেকে পাওয়া যাবে কেরোসিন। রান্নার জন্য জ্বালানি হিসাবে তা ব্যবহার করা যাবে। অনেক রেস্তোঁরা গ্যাসের সঙ্কটের জন্য কাঠে রান্না করছে। অনেক ছোট ক্যান্টিন ব্যবহার করছে কেরোসিন।
তবে সব পেট্রোল পাম্প থেকে করোসিন দেওয়া হবে না। সরকারি নির্দেশিকা অনুযায়ী দেশের সব জেলার যে কোন দুটি পেট্রোল পাম্প থেকে দেওয়া হবে কেরোসিন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নির্দেশিকায় আরও বলা হয়েছে যে ৬০ দিনের জন্য এই কেরোসিন দেওয়া হবে।
উল্লেখ্য ভারতের বিভিন্ন প্রান্তে কেরোসিন ব্যাপক ভাবে ব্যবহার করা হতো। রান্নার জ্বালানির হিসাবে যেমন ব্যবহার হতো, তেমন বিদ্যুৎ সংযোগ নেই এমন ঘরে তা ব্যবহার হতে লম্প ধরানোর কাজে। পরবর্তী সময় এলপিজি এবং বিদ্যুৎ সংযোগ আসায় তা বন্ধ হয়ে যায়।
বন্ধ হয়ে যায় কেরোসিনের দোকান গুলো। অনেক ডিলার তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে। রেশন কার্ডের মাধ্যে দেওয়া হতো কেরোসিন। কিন্তু পেট্রোল পাম্প থেকে কিসের মাধ্যমে দেওয়া হবে তা সরকার স্পষ্ট করেনি।

Comments :0

Login to leave a comment