আরেক যুবতীকে হেনস্তার ঘটনা সামনে এসেছে বিহারে। বাঙ্কা জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র মান্দার হিলের এই ঘটনাটি নিয়ে ফের শোরগোল পড়েছে। এক সপ্তাহের মধ্যে চারটি ঘটনা সামনে এসেছে।
গত ২২ সেপ্টেম্বর বাঙ্কার ঘটনাটি নিয়ে দায়ের হয়েছে অভিযোগ। তবে পুলিশের অনুমান, ভিডিও রেকর্ড করা হয়েছিল ৩ সেপ্টেম্বর।
অতি সম্প্রতি সারা দেশ তোলপাড় হয়েছে বিহারেরই জামুইয়ে প্রকাশ্যে এক নাবালিকাকে হেনস্তার ঘটনায়।
জামুইয়ে অভিযুক্তদের কয়েকজনকে ধরে পুলিশের বেঁধে পেটানোর কিছু ভিডিও ছড়িয়েছে। এনকাউন্টার এনকাউন্টার করা হয়েছে এক অভিযুক্তকে। পশ্চিমবঙ্গের বারুইপুরের ঘটনায় পুলিশের গুলিতে হেফাজতেই মৃত্যু হয়েছে এক অভিযুক্তের। কিন্তু তাতে নারী নিগ্রহের ঘটনা কমছে না।
বিহার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ভিডিও’র ওপর ভিত্তিতে করে তারা ছয় জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তাদের খোঁজও চালানো হচ্ছে। রাজ্যের একটি পর্যটন ক্ষেত্রে এই ধরনের ঘটনা নতুন করে বিহারের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। যাদের ওপর এই আক্রমণ হয়েছে তাদের পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তাদের খোঁজ নেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
Bihar
বিহারে ফের হেনস্তার শিকার এক যুবতী
×
Comments :0