ISRO mass resignation

‘ইসরো’ ছাড়লেন ১০০ বিজ্ঞানী, ‘আবার অনেকে আসবে’, মন্তব্য মন্ত্রীর!

জাতীয়

গত কয়েক মাসে কাজ ছেড়েছেন শীর্ষ স্তরের ১০০ বিজ্ঞানী। দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র ‘ইসরো’-তে পরিস্থিতি কী, প্রশ্ন উঠেছে দেশময়। সে সময়েই দেশের বিজ্ঞান প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের মন্তব্য, ‘অনেকে চলে গিয়েছে, আবার অনেকে চলেও আসবে’! 
জানা গিয়েছে, ইন্ডিয়ান স্পেস রিসর্চ অর্গানাইজেশন বা ‘ইসরো’ থেকে দলে দলে কাজ ছাড়ছেন শীর্ষ স্তরের বিজ্ঞানীরা। ইসরো-তে এই স্তরের বিজ্ঞানীর দায়িত্ব সামলাতে ধাপে ধাপে যোগ্যতার পর্ব পেরতে হয়। ফলে এই স্তরের বিজ্ঞানীরা কাজ ছাড়লে দ্রুত বিকল্প খুঁজে পাওয়া কঠিন বলেই মত বিশেষজ্ঞদের। 
সরকারি স্তরের নির্দেশিকা থেকেও জানা গিয়েছে যে স্বেচ্ছাবসরের মতো সিদ্ধান্ত ঠেকাতে নির্দেশিকা জারি হয়েছে। যাতে অবসর বা কাজ ছেড়ে দেওয়ার কঠিন বিধি চালু করা হয়েছে। ‘গগনযান’-র মতো অত্যন্ত জটিল প্রকল্পের দায়িত্ব যাঁরা রয়েছেন, তাঁদের বহাল রাখার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে কেন কম সময়ের মধ্যে ‘ইসরো’ ছাড়লেন বিজ্ঞানীরা?
ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণ সংবাদমাধ্যমে স্বীকার করেছেন পদত্যাগের এই ঘটনা। তবে তাঁর দাবি, সব প্রতিষ্ঠানেই এমন হয়। নতুন নির্দেশিকায় নিশ্চিত করা হয়েছে যাতে কোনওভাবেই জটিল প্রকল্পের কাজে সমস্যা না হয়। 
এদিকে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, ‘‘ইসরো বিশাল সংগঠন। নানারকমের বদল হয়। পদত্যাগ নিয়ে কোনও বিতর্ক নেই।’’
 

Comments :0

Login to leave a comment