Himachal Pradesh

পাহাড় ধসে গাড়ির উপর পাথর পড়ে হিমাচল প্রদেশে নিহত ১৩

জাতীয়

হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি জেলার পাঙ্গি-উদয়পুর সড়কে একটি টাটা সুমো গাড়ির উপর পাথর পড়ায় ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও একজন। লাহুল-স্পিতি পুলিশ সংবাদ মাধ্যমকে বলেছে, টাটা সুমো গাড়ির চালক সহ ১৩ জন যাত্রীর মৃত্যু হয়েছে। পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনাটি লাহুল উপত্যকা থেকে প্রায় ৬০-৭০ কিলোমিটার দূরে কুডুনালার কাছে ঘটেছে। উদয়পুর-কিলাড সড়কের কাদু নালার কাছে পাহাড় থেকে বড় বড় পাথর একটি চলন্ত টাটা সুমোর উপর পড়ে। ধ্বংসস্তূপ থেকে একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতরা চম্বার বাসিন্দা ছিলেন। হঠাৎ পাহাড় ধসে কুল্লু থেকে পাঙ্গিগামী গাড়িটি চাপা পড়ে। 
প্রশাসনের তরফে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে, ধসের কারণে উদয়পুর-কিলাদ সড়ক বন্ধ ছিল। ফলে, টাটা সুমোর সমস্ত যাত্রী টিন্ডিতে আটকা পড়েন। শুক্রবার রাস্তাটি পুনরায় খুলে দেওয়ার পর, গাড়িটি পাঙ্গির দিকে যাচ্ছিল, কিন্তু কাদু নালার কাছে হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে এই প্রাণ হানির ঘটনা।  
পুলিশ জানিয়েছে এখন পর্যন্ত, চালকসহ মোট ১৫ জন আরোহী ছিলেন। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে একজনকে উদ্ধার করেছে। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য যাত্রীদের জন্য উদ্ধারে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। উদ্ধার অভিযান শেষ হওয়ার পরেই যাত্রী ও হতাহতের সংখ্যা সম্পর্কে স্পষ্ট তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Comments :0

Login to leave a comment