ভাঙার মুখে তৃণমূলের সংসদীয় দল। দিল্লিতে ইন্ডিয়ার বৈঠকে যোগ দিয়েছেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। অন্যদিকে দিল্লিতেই গোপন বৈঠকে বসেছেন তৃণমূলের একাধিক সাংসদ। প্রসুন ব্যানার্জি, শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদারদের মতো সাংসদরা বসেছেন বৈঠকে। সূত্রের খবর পরিষদীয় দলের মতো লোকসভার অত্যন্তরে আলাদা বল্ক তৈরি করতে পারেন এই বিদ্রোহী সাংসদরা। লোকসভায় ২৯ জন তৃণমূল সাংসদের মধ্যে ২০ জন বৈঠকের রয়েছেন বলে খরব। উল্লেখ্য স্পিকারের কাছে তারা যদি চিঠি দিয়ে নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করেন তবে সেই ক্ষেত্রে বিধানসভার মতো লোকসভাতেও ভেঙে যাবে তৃণমূল। তবে এখানে জল্পনা রয়েছে এই সাংসদরা কি বিজেপিতে সরাসরি যাবেন? কারণ দিল্লিতে থাকা শুভেন্দু অধিকারীর সাথে কয়েকজন যোগাযোগ করেছেন বলেও জানা যাচ্ছে। সেই ক্ষেত্রে লোকসভায় বিল পাশ করাতে আর কোন সমস্যা হবে না বিজেপির।
আবার এও শোনা যাচ্ছে যে অনেক সাংসদ নিজেদের সাংসদ পদ ছেড়ে দিতে চায়। দলও ছাড়তে চায় তারা। এদিন রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছেন সুখেন্দুশেখর রায়। দলের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দিয়েছেন তিনি। নিশানা করেছেন নেতৃত্বকে। সুখেন্দুশেখরকে সমর্থন জানিয়ে ঋতব্রত ব্যানার্জি এদিন বলেন, ‘সুখেন্দু দা যা বলেছেন তার সাথে আমরা একমত।’ ডেরেককে নিশানা করে তিনি বলেন, ‘অভিষেক ব্যানার্জির কুইজ মাস্টারের ভাঁড়ামো সংসদ পর্যন্ত পৌঁছে গিয়েছে।’
TMC
দিল্লিতে মমতা, গোপন বৈঠকে তৃণমূল সাংসদরা
×
Comments :0